কুমিল্লায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ১০৭ জন আটক

আপলোড সময় : ১০-১১-২০২৬ ০১:১৭:০১ অপরাহ্ন , আপডেট সময় : ১০-১১-২০২৬ ০১:১৭:০১ অপরাহ্ন
কুমিল্লায় অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের ১০৭ জনকে আটক করেছে পুলিশ। জেলার ১৮টি থানা ও জেলা গোয়েন্দা শাখার (ডিবি) সমন্বয়ে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

মঙ্গলবার (১০ নভেম্বর) সকাল পৌনে ১১টার দিকে কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফর রহমান কালের কণ্ঠকে এ তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, অভিযানে কোতোয়ালি মডেল থানা ১৪ জন, সদর দক্ষিণ মডেল থানা ৯ জন, চৌদ্দগ্রামে ৭ জন, চান্দিনায় ৬ জন, বুড়িচংয়ে ৮ জন, ব্রাহ্মণপাড়ায় ৩ জন, বরুড়া ৪ জন, লাকসাম ৭ জন, মনোহরগঞ্জ ২ জন, নাঙ্গলকোট ৬ জন, দাউদকান্দি ১২ জন, তিতাস ৪ জন, হোমনা ৩ জন, মেঘনা ১ জন, দেবিদ্বার ৬ জন, মুরাদনগর ৪ জন, বাঙ্গরা ১ জন, লালমাই ৭ জন এবং জেলা গোয়েন্দা শাখা (ডিবি) তিনজনসহ মোট ১০৭ জনকে আটক করে।

অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফর রহমান বলেন, ‘দেশকে অস্থিতিশীল করার উদ্দেশে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের সদস্যরা নাশকতাসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড চালানোর চেষ্টা করছে। এসব কর্মকাণ্ড প্রতিরোধ এবং জননিরাপত্তা ও জানমালের সুরক্ষা নিশ্চিত করতে জেলা পুলিশের পক্ষ থেকে এসব অভিযান চালানো হয়।
 
বাংলাস্কুপ/প্রতিবেদক/এনআইএন

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :