সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নিবন্ধনের আওতায় আনার পরিকল্পনা করছে নির্বাচন কমিশন (ইসি)। প্রাথমিকভাবে ৬ থেকে ১৬ বছর বয়সী শিশুদের এ কার্যক্রমের অন্তর্ভুক্ত করার প্রস্তাব রয়েছে। তবে এ বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি কমিশন।
শনিবার (৭ নভেম্বর) ইসির কর্মকর্তারা এ তথ্য জানান।
ইসি সূত্রে জানা গেছে, সম্প্রতি কমিশনের একটি বৈঠকে অপ্রাপ্তবয়স্কদের এনআইডি নিবন্ধনের বিষয়টি আলোচনায় আসে। বৈঠকে ইসি সচিব আখতার আহমেদ বিষয়টি উত্থাপন করেন। এ সময় ৬ থেকে ১৬ বছর বয়সী শিশুদের নিবন্ধন কার্যক্রম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাধ্যমে শুরু করার প্রস্তাব দেন তিনি।
বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী, ‘জাতীয় পরিচয়পত্র, ভোটার তালিকা এবং নির্বাচন ব্যবস্থাপনায় তথ্যপ্রযুক্তি প্রয়োগ কমিটি’র সভাপতি নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ এ বিষয়ে কর্মশালা আয়োজনের নির্দেশ দিয়েছেন। কর্মশালার মাধ্যমে সুপারিশ প্রণয়ন করে তা উপস্থাপনের জন্য এনআইডি মহাপরিচালককে দায়িত্ব দেওয়া হয়েছে।
বর্তমানে ১৭ বছর বয়স থেকে জাতীয় পরিচয়পত্রের সেবা দিয়ে আসছে নির্বাচন কমিশন। তবে এর চেয়ে কম বয়সী নাগরিকদেরও এনআইডি দেওয়ার দাবি দীর্ঘদিন ধরে জানিয়ে আসছে বিভিন্ন মহল। সেই দাবির পরিপ্রেক্ষিতে এবার অপ্রাপ্তবয়স্কদের নিবন্ধনের বিষয়টি নতুন করে বিবেচনা করছে কমিশন।
সর্বশেষ ভোটার তালিকার তথ্য অনুযায়ী, দেশে মোট ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৫৫ লাখ ১০ হাজার ৬৬৫ জন, নারী ৬ কোটি ৩২ লাখ ৬৫ হাজার ৭১১ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ১ হাজার ২৬৭ জন।
বাংলা স্কুপ/ডেস্ক/এইচবি/এসকে