জনগনের কষ্ট লাঘবে কাজ করছে সরকার: ত্রাণমন্ত্রী দুলু

আপলোড সময় : ০৬-১১-২০২৬ ০৩:৩৮:১০ অপরাহ্ন , আপডেট সময় : ০৬-১১-২০২৬ ০৩:৩৮:১০ অপরাহ্ন
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেছেন, একটি ভঙ্গুর অর্থনীতিতে দায়িত্ব গ্রহণ করেছিলো বিএনপি, এরপরেও চেষ্টা চালিয়ে যাচ্ছে সরকার। তিনি বলেছেন, প্রধানমন্ত্রীর নেতৃত্বে জনগনের কষ্টগুলোকে লাঘব করতে বিভিন্ন স্থানে দিনরাত কাজ করা হচ্ছে।

শুক্রবার (৬ নভেম্বর) বেলা ১২টায় ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে ৩য় আঞ্চলিক কাব ক্যাম্পুরি উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

মন্ত্রী বলেন, ‘আমার ফ্যামেলি কার্ড কৃষক কার্ড এ কারণে দিচ্ছি যাতে করে মানুষের সক্ষমতা তৈরি হয়। এই সরকার উদ্যোক্তা তৈরীর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি করে মানুষের আয় বৃদ্ধি করার জন্য কাজ করছে।’

স্কাউটিং খুবি গুরুত্বপূর্ণ জানিয়ে মন্ত্রী বলেন, ‘সমাজের তরুণরা যদি স্কাউটিং শিশুকাল থেকেই শিখে শৃঙ্খলার মধ্যে বেড়ে উঠে তাহলেই তার জীবনটা স্বাভাবিক ভাবে বেড়ে উঠবে। সেই সঙ্গে সমাজের নানান অনিয়ম ও বৈষম্য থেকে নিজেদেরকে রক্ষা করতে পাড়বে। তাই তরুণ সমাজকে মাদক থেকে দূরে নিয়ে আসতে হলে স্কাউটিং এর বিকল্প নেই।’

এসময় ঠাকুরগাঁও ১ আসনের সংসদ সদস্য মির্জা ফয়সল আমীন, ঠাকুরগাঁও ২ আসনের সংসদ সদস্য জাহিদুর রহমান, জেলা প্রশাসক রফিকুল হক, রাষ্ট্রপতির এপিএস আব্দুল আউয়াল সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

 
বাংলাস্কুপ/প্রতিনিধি/এনআইএন 

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :