​২০২৭ সালের সরকারি ছুটির প্রজ্ঞাপন জারি

আপলোড সময় : ০৫-১১-২০২৬ ০২:৪০:১৩ অপরাহ্ন , আপডেট সময় : ০৫-১১-২০২৬ ০২:৪০:১৩ অপরাহ্ন
আগামী ২০২৭ সালের সরকারি ছুটির প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। ছুটির প্রজ্ঞাপনে দেখা যায়, ঈদুল ফিতর ও ঈদুল আজহার দিন সাধারণ ছুটি।

এ ছাড়া ঈদুল ফিতরে ৪ দিন (ঈদের আগে দুই দিন ও পরে দুই দিন) এবং ঈদুল আজহায় ৫ দিন (ঈদের আগে দুই দিন ও পরে তিন দিন) নির্বাহী আদেশে সরকারি ছুটি থাকবে।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এসংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, সাধারণ ছুটি ১৪ দিন আর নির্বাহী আদেশে সরকারি ছুটি ১৫ দিন মিলিয়ে মোট ২৯ দিন সরকারি ছুটি থাকবে। তবে এসব ছুটির মধ্যে ৭ দিন শুক্রবার ও শনিবার থাকায় সরকারি কর্মচারীরা কার্যত ২২ দিন ছুটি উপভোগ করতে পারবেন।

প্রজ্ঞাপনে বলা হয়, সরকার সিদ্ধান্ত গ্রহণ করেছে, ২০২৭ সালে বাংলাদেশের সব সরকারি ও আধা-সরকারি অফিস এবং সংবিধিবদ্ধ, স্বায়ত্তশাসিত ও আধা-স্বায়ত্তশাসিত সংস্থায় এসব ছুটি পালন করা হবে।

এর আগে সোমবার (২ নভেম্বর) সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ তালিকা অনুমোদন দেওয়া হয়।

বাংলা স্কুপ/প্রতিবেদক/এইচবি/এসকে

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :