কিশোরগঞ্জের কটিয়াদীতে দুর্বৃত্তদের অতর্কিত ছুরিকাঘাতে গুরুতর আহত হয়েছেন জামায়াত নেতা ও সাবেক সংসদ সদস্য মেজর (অব.) মোহাম্মদ আখতারুজ্জামান রঞ্জনের বড় ছেলে শাহরিয়ার জামান (৪০)। বুধবার (৪ নভেম্বর) রাত ৮টার দিকে উপজেলার গচিহাটা বাজারে এ হামলার ঘটনা ঘটে।
স্থানীয় বাসিন্দারা আহত শাহরিয়ার জামানকে উদ্ধার করে দ্রুত কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানো হয়।
কটিয়াদী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সৈয়দ মো. শাহরিয়ার জানান, শাহরিয়ারের শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের গভীর ক্ষত রয়েছে। প্রাথমিক চিকিৎসার পর তার শারীরিক অবস্থা আপাতত স্থিতিশীল থাকলেও সম্ভাব্য জটিলতা এড়াতে তাকে রাজধানীর উন্নত হাসপাতালে স্থানান্তরের পরামর্শ দেওয়া হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সাবেক সংসদ সদস্য মেজর (অব.) আখতারুজ্জামান রঞ্জন জানান, বুধবার রাতে ব্যক্তিগত কাজে গচিহাটা বাজারে গিয়েছিলেন তার ছেলে। সেখানে পৌঁছানোর পরপরই একদল দুর্বৃত্ত তার ওপর অতর্কিত হামলা চালায়। এ সময় তাকে উপর্যুপরি ছুরিকাঘাত করে হামলাকারীরা পালিয়ে যায়। বর্তমানে তিনি ঢাকায় অবস্থান করে ছেলের চিকিৎসার বিষয়টি দেখভাল করছেন।
এদিকে, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। কটিয়াদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রফিকুল ইসলাম জানান, ঘটনার পরপরই সেখানে পুলিশ মোতায়েন করা হয়েছে। তিনি নিজেও ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
কারা এবং কী উদ্দেশ্যে এ হামলা চালিয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। হামলাকারীদের শনাক্ত করে আইনের আওতায় আনতে তদন্ত শুরু করেছে পুলিশ।
বাংলা স্কুপ/প্রতিনিধি/এইচবি/এসকে