ঘরের মাঠে এবারের সাফে বাংলাদেশের অধিনায়কের আর্ম ব্যান্ড পরবেন তপু বর্মণ। বুধবার (৪ নভেম্বর) আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে কোচ থমাস ডুলির সঙ্গে আসেন অভিজ্ঞ এই ডিফেন্ডার। সাফের মিডিয়া ম্যানেজার জিগমে দর্জি তপুকে অধিনায়ক হিসেবে পরিচয় করিয়ে দেন।
আনুষ্ঠানিকভাবে প্রায় এক দশক ধরে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়া। তার ইনজুরি বা অনুপস্থিতিতে সোহেল রানা, তপুর হাতে অধিনায়কের আর্ম ব্যান্ড উঠেছে। সাফ থেকে কি তপুই অধিনায়কের দায়িত্ব পালন করবেন? এমন প্রশ্নে ডুলি বলেন, ‘আমাদের দলে তিনজন রয়েছে অধিনায়ক হওয়ার মতো। তপু আগেও অধিনায়কত্ব করেছে। সে অধিনায়ক হতেই পারে।’
'অধিনায়কত্ব নিয়ে এত আলোচনার কিছু নেই ফুটবলে। এক ম্যাচে একজন, আরেক ম্যাচে আরেকজন হতে পারে। আমাদের দলে একাধিক অধিনায়ক রয়েছেন।’ যোগ করেন বাংলাদেশ কোচ।
২০০৩ সালের পর বাংলাদেশ সাফে আর কখনও শিরোপা জিততে পারেনি। ২০০৫ আসরে ফাইনালে উঠলেও জেতা হয়নি ট্রফি। এরপর ঢাকায় এই প্রতিযোগিতা ফিরেছিল ২০১৮ সালে, সেবার বাংলাদেশ খুব বেশিদূর যেতে পারেনি।
এবার ২৩ বছরের খরা ঘোচাতে চায় বাংলাদেশ। টুর্নামেন্টে অধিনায়কের আর্মব্যান্ড পেয়ে তপু বলেন, ‘২০১৮ সালের পর আবার আমরা ঢাকায় সাফ খেলার সুযোগ পাচ্ছি। নিজের সেরার পাশাপাশি দলকে উজ্জ্বীবিত করব। এবার আমাদের চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনা রয়েছে। আমরা সেটা বাস্তবায়ন করতে চাই।’
বাংলাদেশ দলে কোচ ডুলির মূল অস্ত্র হামজা চৌধুরী। ফিফা উইন্ডো ৯ নভেম্বর থেকে শুরু হওয়ায় তিনি ভুটান ম্যাচ খেলতে পারবেন না। শ্রীলঙ্কা ম্যাচের আগে হামজা ঢাকায় আসবেন। হামজা দলের সঙ্গে যোগ দেওয়ার আগে ভালো শুরু করতে চান তপু,‘আমরা অবশ্যই কাল হামজাকে মিস করব। ভুটানের বিপক্ষে ভালো শুরু করে আমরা হামজাকে সুন্দর ক্ষেত্র দিতে চাই। যেন সে আসার পর আরো সামনে এগিয়ে নিতে পারে আমাদের।’
বাংলা স্কুপ/ডেস্ক/এইচবি/এসকে