​তারেক রহমানের নেতৃত্বে সোলার খাত ইতিহাস গড়বে: বিদ্যুৎমন্ত্রী

আপলোড সময় : ০৩-১১-২০২৬ ১২:৩৩:৫৩ অপরাহ্ন , আপডেট সময় : ০৩-১১-২০২৬ ১২:৩৩:৫৩ অপরাহ্ন
২০৩০ সালের মধ্যে সম্পূর্ণ বিদ্যুতের ২০ ভাগ সোলার খাত থেকে সরবরাহ করা যাবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।

মঙ্গলবার (৩ নভেম্বর) বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে বাংলাদেশ সোলার এক্সপো’র উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ তথ্য জানান।

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সোলার খাত ইতিহাস গড়বে জানিয়ে বিদ্যুৎমন্ত্রী বলেন, আগামী ১ বছরের মধ্যে ৫ হাজার মেগাওয়াট সোলার বিদ্যুৎ সরবরাহ করা যাবে।

আগামী গ্রীষ্মে যাতে মানুষের বিদ্যুতের সমস্যা না হয়, সেই জন্য সোলার বিদ্যুৎ উৎপাদন বাড়ানোর আহবান জানিয়েছেন ইকবাল হাসান মাহমুদ টুকু।

বাংলাস্কুপ/ডেস্ক/এইচবি/এসকে

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :