ফের ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া

আপলোড সময় : ০৩-১১-২০২৬ ১২:০১:৩৬ অপরাহ্ন , আপডেট সময় : ০৩-১১-২০২৬ ১২:০১:৩৬ অপরাহ্ন
কৌশলগত ক্রুজ ক্ষেপণাস্ত্রের জন্য তৈরি বিশেষ ওয়ারহেডের পরীক্ষা চালাতে সোমবার আবার ক্ষেপণাস্ত্র ছুড়েছে উত্তর কোরিয়া। মঙ্গলবার দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি (কেসিএনএ) এ তথ্য জানিয়েছে।

উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র প্রশাসন এই পরীক্ষা চালায়। ওয়ারহেডটির বিস্ফোরণক্ষমতা এবং ওপর থেকে সরাসরি আঘাত হানার সময় এর কার্যকারিতা যাচাই করাই ছিল পরীক্ষার উদ্দেশ্য। দেশটি এই পরীক্ষাকে গুরুত্বপূর্ণ অস্ত্রব্যবস্থার পরীক্ষা হিসেবে উল্লেখ করেছে।

ক্ষেপণাস্ত্রের সঙ্গে যুক্ত মাঝারি আকারের এই ওয়ারহেড সম্পর্কে ক্ষেপণাস্ত্র প্রশাসনের ওয়ারহেড ইনস্টিটিউট জানিয়েছে, এর সর্বোচ্চ বিস্ফোরণক্ষমতা দিয়ে ৫ থেকে ৬ হেক্টর এলাকাজুড়ে ব্যাপক ধ্বংস ঘটানো সম্ভব।

প্রতিবেদনে বলা হয়, ক্ষেপণাস্ত্র প্রশাসনের ক্রুজ ক্ষেপণাস্ত্রব্যবস্থা ইনস্টিটিউট অস্ত্রটির ওপর থেকে সরাসরি আঘাত হানার সক্ষমতা আরো উন্নত করেছে। লক্ষ্যবস্তু এলাকার প্রাকৃতিক ও ভৌগোলিক অবস্থা বিবেচনায় নিয়ে ক্ষেপণাস্ত্রের শেষ পর্যায়ে গতিপথ পরিবর্তনের ক্ষমতাও বাড়ানো হয়েছে।

উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র প্রশাসনের মহাপরিচালক বলেন, দেশের নিরাপত্তা রক্ষা এবং সব ধরনের হুমকি মোকাবেলায় সশস্ত্র বাহিনীকে প্রস্তুত থাকতে হবে। তিনি আরো বলেন, সোমবারের পরীক্ষাগুলো যুদ্ধব্যবস্থার সক্ষমতা বাড়ানোর লক্ষ্যে নিয়মিত বৈজ্ঞানিক গবেষণার অংশ।

বাংলাস্কুপ/ডেস্ক/এনআইএন

 

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :