শেনজেন ভিসার আবেদন বন্ধ করল সুইডিশ দূতাবাস

আপলোড সময় : ০২-১১-২০২৬ ১২:৪৭:৫৬ অপরাহ্ন , আপডেট সময় : ০২-১১-২০২৬ ১২:৪৭:৫৬ অপরাহ্ন
শেনজেন ভিসার আবেদন প্রক্রিয়াকরণ বন্ধ করেছে ঢাকার সুইডিশ দূতাবাস। এখন থেকে শেনজেন ভিসা, আমন্ত্রণপত্র, আপিল ও আবেদন সংক্রান্ত যেকোনো বিষয়ে সরাসরি সুইডিশ মাইগ্রেশন এজেন্সির সঙ্গে যোগাযোগ করতে হবে।

সোমবার (২ নভেম্বর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে দূতাবাস।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দূতাবাস এখন আর শেনজেন ভিসার আবেদন প্রক্রিয়াকরণ করছে না। ফলে শেনজেন ভিসা, আমন্ত্রণপত্র, আপিল, নির্দিষ্ট কোনো আবেদন সংক্রান্ত বিষয় কিংবা এ সম্পর্কিত অন্যান্য প্রশ্নের জন্য সুইডিশ মাইগ্রেশন এজেন্সির সঙ্গে যোগাযোগ করতে হবে।

এতে আরও বলা হয়, শেনজেন ভিসা বিষয়ে কোনো ধরনের নির্দেশনা, তথ্য বা সহায়তা দেওয়ার অনুমোদন এখন আর দূতাবাসের নেই।

তাই আবেদনকারী ও স্পন্সরদের এ সংক্রান্ত সব প্রশ্ন ও যোগাযোগের জন্য সরাসরি সুইডিশ মাইগ্রেশন এজেন্সির দ্বারস্থ হওয়ার অনুরোধ জানানো হয়েছে।

আবেদনকারী ও সংশ্লিষ্টদের সহযোগিতার জন্য কৃতজ্ঞতা জানিয়েছে দূতাবাস।

 
বাংলাস্কুপ/প্রতিবেদক/এনআইএন

 

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :