ইন্টারপোলের আন্তর্জাতিক সম্মেলনে যোগ দিতে ফ্রান্স গেলেন আইজিপি

আপলোড সময় : ০১-১১-২০২৬ ১২:৫৯:১০ অপরাহ্ন , আপডেট সময় : ০১-১১-২০২৬ ১২:৫৯:১০ অপরাহ্ন
দ্বিতীয় ইন্টারপোল গ্লোবাল বায়োসিকিউরিটি সম্মেলনে যোগ দিতে ফ্রান্সের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) মো. আলী হোসেন ফকির। রোববার (১ নভেম্বর) সকালে তিনি ঢাকা ত্যাগ করেন।

আগামী ৩-৫ নভেম্বর পর্যন্ত ফ্রান্সের লিয়ঁ শহরে অবস্থিত ইন্টারপোল সদর দপ্তরে তিন দিনব্যাপী এ সম্মেলন অনুষ্ঠিত হবে। ইন্টারপোলের বায়োটেররিজম প্রিভেনশন ইউনিটের উদ্যোগে আয়োজিত এ সম্মেলনে বিশ্বের বিভিন্ন অঞ্চলের আইনশৃঙ্খলা বাহিনীর প্রতিনিধি, সহযোগী সংস্থার সদস্য, জীবাণু নিরাপত্তা বিশেষজ্ঞ এবং শিক্ষাবিদরা অংশগ্রহণ করবেন।

সম্মেলনে বৈশ্বিক প্রেক্ষাপটে বর্তমান ও ভবিষ্যতের বায়োসিকিউরিটি হুমকির পরিস্থিতি পর্যালোচনা করা হবে। পাশাপাশি এসব সম্ভাব্য হুমকি মোকাবিলায় বাস্তবসম্মত ও কার্যকর পদক্ষেপ গ্রহণের উপায় নিয়ে অংশগ্রহণকারীদের মধ্যে আলোচনা অনুষ্ঠিত হবে।

তিন দিনব্যাপী এ আন্তর্জাতিক সম্মেলনে বিভিন্ন দেশের সংশ্লিষ্ট সংস্থা ও বিশেষজ্ঞদের অংশগ্রহণের মাধ্যমে বায়োসিকিউরিটি-সংক্রান্ত ঝুঁকি এবং তা মোকাবিলার কার্যকর পন্থা নিয়ে মতবিনিময়ের সুযোগ তৈরি হবে।

সম্মেলন শেষে আগামী ৭ নভেম্বর তার দেশে ফেরার কথা রয়েছে।

 
বাংলাস্কুপ/প্রতিবেদক/এনআইএন

 

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :