নিজের কথা রাখলেন নাঈম হাসান। তবে সতীর্থ জাকের আলী অনিককে নিয়ে যে আশা করছিলেন তা পূরণ হয়নি।
তাতে ওয়েস্ট ইন্ডিজকে ২০০ রানের লক্ষ্যও দেওয়া সম্ভব হয়নি।
দ্বিতীয় ইনিংসে বাংলাদেশ ১৪২ রানে অলআউট হওয়াতে ক্যারিবিয়ানদের সামনে লক্ষ্য দাঁড়িয়েছে ১৭০ রানের। এই লক্ষ্যটাও দেওয়া সম্ভব হতো না যদি ফিফটি না হাঁকাতে নাঈম।
ক্যারিয়ারের প্রথম ফিফটির ইনিংসটি খেলেছেন ৫২ রানের।
শেষ ব্যাটার হিসেবে আউট হওয়ার আগে ইনিংসে মেরেছেন ৪ চার। বিপরীতে ১ চারে ৭ রানে অপরাজিত থাকেন শরীফুল ইসলাম।
আজ ৬ উইকেটে ৭৯ রানে দিন শুরু করেছিল বাংলাদেশ। গত দিনের দলীয় স্কোরের সঙ্গে ৫ রান যোগ হতেই ড্রেসিংরুমে ফেরেন জাকের আলী।
২২ রানে আউট হন উইকেটরক্ষক-ব্যাটার। তার বিদায়ের পর বাকি সতীর্থদের নিয়ে বাংলাদেশকে ১৪২ রানের সংগ্রহ এনে দেন নাঈম। দিনের ৪ উইকেট ভাগাভাগি করে নেন দুই স্পিনার জোমেল ওয়ারিক্যান ও রোস্টন চেস।
শেষ ব্যাটার হিসেবে নাঈমকে আউট করে ক্যারিয়ারে পঞ্চমবার ৫ উইকেট নেওয়ার কীর্তি গড়েছেন চেস। ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক রান খরচ করেছেন ৩৬।
বিপরীতে ৬৩ রানে ৪ উইকেট নেন ওয়ারিক্যান।
বাংলাস্কুপ/ডেস্ক/এনআইএন