বরিশালে খাদ্য গুদামের জন্য আনা ৩০০ টন গমবাহী কার্গো দুর্ঘটনার শিকার হয়েছে। শুক্রবার (৩০ অক্টোবর) সকাল সাড়ে ৭টায় নগরীর কীর্তনখোলা নদীতে খাদ্য গুদামের পন্টুন সংলগ্ন এলাকায় দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী দুর্ঘটনা কবলিত কার্গোর ইনচার্জ মো মানিক জানান, গত ২৬ অক্টোবর ডি বি পাপিয়া নামের কার্গোতে গম বোঝাই করে খুলনা থেকে রওয়ানা হন তারা। বৃহস্পতিবার বরিশাল কীর্তনখোলা নদীর খাদ্য গুদামের পন্টুনে এসে নোঙর করে। শুক্রবার সকাল সাড়ে ৭ টার দিকে কোস্ট গার্ডের একটি জাহাজ এসে আকস্মিক সজোরে তাদের গমবাহী জাহাজে ধাক্কা দেয়। এতে তাদের জাহাজের তলদেশে ফাটল ধরে পানি ঢুকে যায়। জাহাজটি নিমজ্জিত হতে শুরু করলে প্রশাসনের লোকজন এসে উদ্ধার কার্যক্রম শুরু করে।
বরিশাল ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রবিউল ইসলাম জানান, তাদের দুইটি টিম প্রায় আধাঘণ্টা চেষ্টা চালিয়ে জাহাজটি ডুবে যাওয়া থেকে রক্ষা করেছেন। বর্তমান আশঙ্কামুক্ত রয়েছে জাহাজটি।
এ ব্যাপারে সদর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আবু সাঈদ জানান, নিয়মিত খাদ্য মজুতের অংশ হিসেবে ৩০০ মেট্রিক টন গম নিয়ে আসা হয়েছিলো। কিন্তু তা খালাসের আগেই দুর্ঘটনার শিকার হয়েছে। কিছু গম পানিতে ভিজে গেলেও অধিকাংশ উদ্ধার করা সম্ভব হয়েছে।
বরিশালের বিভাগীয় কমিশনার খলিল আহমেদ জানান, কিভাবে এ দুর্ঘটনা ঘটলো তা তদন্ত করে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।
বাংলাস্কুপ/প্রতিনিধি/এনআইএন