দীর্ঘ ১৪ বছরের দাম্পত্য জীবনের অবসান ঘটেছে ১২ বছর আগে। ২০১৪ সালে বিচ্ছেদের পর আলাদা পথে হাঁটলেও বলিউড তারকা হৃতিক রোশন ও সুজান খানের সম্পর্কের উষ্ণতা কমেনি। দুই সন্তানের অভিভাবক হিসেবে এখনো একে অপরের পাশে রয়েছেন তাঁরা। সাবেক স্ত্রীর জন্মদিনে হৃতিকের আবেগঘন শুভেচ্ছাবার্তায় আবারও প্রকাশ পেয়েছে তাঁদের সুসম্পর্ক।
সোমবার (২৬ অক্টোবর) ছিল সুজানের জন্মদিন। বিশেষ দিনে শুভেচ্ছা জানাতে না পারলেও দুই দিন পর ইনস্টাগ্রামে দীর্ঘ পোস্ট দিয়ে সাবেক স্ত্রীকে জন্মদিনের শুভেচ্ছা জানান হৃতিক। সুজানের কয়েকটি ছবি প্রকাশ করে তাঁর প্রশংসা করেন অভিনেতা। একই সঙ্গে ভবিষ্যতেও পাশে থাকার প্রতিশ্রুতি দেন তিনি।
পোস্টে হৃতিক লেখেন, ‘শুভেচ্ছা জানাতে দেরি হয়ে গেল। তবে এই শুভেচ্ছা এসেছে আমার হৃদয়ের গভীর থেকে। জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা, সুজান।’
সুজানের আগামী দিনগুলো ভালোবাসা, উষ্ণতা ও আনন্দে ভরে উঠুক—এমন প্রত্যাশা জানিয়ে তিনি লেখেন, ‘আমার প্রত্যাশা, এই বছর তোমার জীবনে যেন সেই ভালোবাসা, উষ্ণতা, আনন্দ ও জাদুকরি মুহূর্তগুলো ফিরে আসে, যা তুমি নিঃসংকোচে ও সুন্দরভাবে তোমার চারপাশের মানুষদের দিয়ে থাকো। তুমি যেভাবে জীবন কাটিয়েছ, যেসব চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছ এবং আজকের মানুষ হিসেবে নিজেকে গড়ে তুলেছ, তা নিয়ে আমি গর্বিত।’
দুই ছেলে রে ও রিদজের মা হিসেবে সুজানের প্রশংসা করতেও ভোলেননি হৃতিক। তিনি লেখেন, ‘তুমি রে ও রিদজের সেরা মা। তাদের মা হিসেবে এমন একজন ইতিবাচক ও আলোকিত মানুষকে পেয়ে আমি কৃতজ্ঞ। যে জীবনের উজ্জ্বল দিকটি খুঁজে দেখতে কখনো ক্লান্ত হয় না।’
সুজানের নকশা ও অন্দরসজ্জাপ্রতিষ্ঠান ‘দ্য চারকোল প্রজেক্ট’-এর সাফল্য কামনা করে হৃতিক আরও লেখেন, ‘তোমার জন্য আরও শক্তি ও সাফল্য কামনা করি। তোমার স্বপ্নের মতো পৃথিবীর প্রতিটি শহরে ছড়িয়ে পড়ুক দ্য চারকোল প্রজেক্ট।’
বার্তার শেষাংশে সাবেক স্ত্রীর পাশে থাকার আশ্বাস দিয়ে হৃতিক লেখেন, ‘আমি এখনো তোমার পাশে আছি, ভবিষ্যতেও থাকব। সব সময় তোমার সাফল্যে উচ্ছ্বসিত হয়ে তোমার জন্য হাততালি দেব।’
হৃতিকের শুভেচ্ছার জবাবও দিয়েছেন সুজান। মন্তব্যে তিনি লেখেন, ‘অনেক অনেক ধন্যবাদ, রাই! আমাদের রে ও রিদজের জন্য চমৎকার অভিভাবকত্বের জয় হোক। আমাদের সবার সামনে আরও সুখের সময় ও উজ্জ্বল হাসি অপেক্ষা করুক- তোমার, সাবার, আমার ও আরসলানের।’
উল্লেখ্য, ২০০০ সালে বিয়ে করেন হৃতিক রোশন ও সুজান খান। দীর্ঘ ১৪ বছরের দাম্পত্য জীবনের পর ২০১৪ সালে তাঁদের বিচ্ছেদ হয়। তাঁদের দুই ছেলে রে ও রিদজ। বর্তমানে হৃতিক অভিনেত্রী ও গায়িকা সাবা আজাদের সঙ্গে সম্পর্কে রয়েছেন। অন্যদিকে সুজানের সঙ্গে অভিনেতা আরসলান গনির সম্পর্কের কথাও জানা যায়।
বাংলাস্কুপ/ডেস্ক/এইচবি/এসকে