বিমান বাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফ সৌরির মরদেহ উদ্ধার করেছে নৌ পুলিশ। বুধবার (২৮ অক্টোবর) বিকাল সাড়ে ৪টার দিকে টঙ্গীর বন্দর ঘাটসংলগ্ন তুরাগ নদী থেকে তার লাশ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে পানিতে ডুবে তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পরই মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।
নৌ পুলিশের কন্ট্রোল রুমে দায়িত্বরত কনস্টেবল রাকিব গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বর থেকে খবর পেয়ে নৌ পুলিশের একটি দল নদী থেকে মরদেহটি উদ্ধার করে।
পরে মরদেহটি ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়। মরদেহের সঙ্গে থাকা মোবাইল ফোন ও হাতঘড়ির সূত্র ধরে তার পরিচয় শনাক্ত করা হয়েছে। তার পকেটে একটি আইফোন পাওয়া যায়।
নৌ পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, বুধবার বিকাল সাড়ে ৪টার দিকে ৯৯৯-এর মাধ্যমে খবর আসে, উত্তরখান থানার রাজাবাড়ী ঘাটসংলগ্ন তুরাগ নদীতে একটি মরদেহ ভাসছে। খবর পেয়ে টঙ্গী নৌ পুলিশ ফাঁড়ির গাজীপুরের কর্মকর্তা ও পুলিশ সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান।
সেখানে আনুমানিক ২৮ বছর বয়সি এক অজ্ঞাতপরিচয় পুরুষের মরদেহ উদ্ধার করা হয়। পরে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়। মরদেহটির পরনে ছিল সাদা পাজামা ও কালো জামা। হাতে একটি হাতঘড়ি ছিল এবং পকেটে পাওয়া যায় আইফোন। তার মুখে হালকা দাড়ি ছিল।
মরদেহের সঙ্গে পাওয়া আইফোনের মাধ্যমে পরিচয় নিশ্চিত হওয়ার পর জানা যায়, তিনি বিমান বাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফ সৌরি।
তবে তার মৃত্যুর পেছনে কী কারণ রয়েছে, তা এখনো নিশ্চিত করতে পারেনি পুলিশ। প্রাথমিকভাবে পানিতে ডুবে মৃত্যুর ধারণা করা হলেও ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর এ বিষয়ে বিস্তারিত জানা যাবে।
বাংলাস্কুপ/প্রতিবেদক/এইচবি/এসকে
তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তার মরদেহ উদ্ধার