ঢাকাই সিনেমার চিত্রনায়িকা সাদিকা পারভীন পপির মা মরিয়ম বেগম আর নেই। মঙ্গলবার (২৭ অক্টোবর) দিবাগত রাত দেড়টার দিকে রাজধানীর মগবাজারের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
তাঁর মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন চলচ্চিত্র পরিচালক বদিউল আলম খোকন। তিনি জানান, মরিয়ম বেগমের প্রথম জানাজা ঢাকায় অনুষ্ঠিত হবে। এরপর মরদেহ নিয়ে যাওয়া হবে খুলনায় গ্রামের বাড়িতে। সেখানে দ্বিতীয় জানাজা শেষে তাঁকে দাফন করা হবে।
দীর্ঘদিন ধরে অভিনয় ও চলচ্চিত্র অঙ্গন থেকে বিচ্ছিন্ন রয়েছেন পপি। একসময় ঢাকাই সিনেমার নিয়মিত মুখ হলেও বর্তমানে তাকে প্রকাশ্যে দেখা যায় না। চলচ্চিত্রসংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গেও তার যোগাযোগ নেই বললেই চলে। ফলে মায়ের মৃত্যুর খবর সামনে আসার পর অভিনেত্রীকে ঘিরে নতুন করে আলোচনা শুরু হয়েছে চলচ্চিত্র অঙ্গনে।
একসময় জনপ্রিয়তার সঙ্গে ঢাকাই সিনেমায় অভিনয় করেছেন পপি। বেশ কয়েকটি দর্শকপ্রিয় সিনেমায় অভিনয়ের মধ্য দিয়ে নিজের অবস্থান তৈরি করেন তিনি।
তবে দীর্ঘদিন ধরেই চলচ্চিত্রে অনুপস্থিত এই অভিনেত্রী। তার বর্তমান অবস্থান নিয়েও চলচ্চিত্রসংশ্লিষ্টদের কাছে স্পষ্ট কোনো তথ্য নেই।
বাংলাস্কুপ/ডেস্ক/এইচবি/এসকে