ট্রাম্পের বিরুদ্ধে ১০০ লাখ ডলারের মামলা

আপলোড সময় : ২৮-১০-২০২৬ ১২:৩৮:৪৮ অপরাহ্ন , আপডেট সময় : ২৮-১০-২০২৬ ০১:১১:১৪ অপরাহ্ন
কানাডার সংগীতশিল্পী নিল ইয়ংয়ের ‘রকিন ইন দ্য ফ্রি ওয়ার্ল্ড’ গানটি নির্বাচনী প্রচারে ব্যবহার করায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে ১০০ লাখ ডলারের মামলা হয়েছে।

মঙ্গলবার (২৭ অক্টোবর) প্রকাশিত আনাদোলু এজেন্সির প্রতিবেদন অনুযায়ী, গত ১২ অক্টোবর ওহাইও অঙ্গরাজ্যে ট্রাম্পের একটি নির্বাচনী সমাবেশে গানটি বাজানো হয়। এ ঘটনায় ট্রাম্প এবং তার নির্বাচনী সমাবেশ আয়োজনের দায়িত্বে থাকা ‘ট্রাম্প ৪৭’ কমিটির বিরুদ্ধে মামলা করেছেন নিল ইয়ং।

মামলায় ক্ষতিপূরণ হিসেবে ১০ মিলিয়ন বা এক কোটি ডলার দাবি করেছেন এই সংগীতশিল্পী। মামলার নথিতে গানটিকে মার্কিন রাজনৈতিক বক্তব্যের ফাঁকা প্রতিশ্রুতির সঙ্গে দরিদ্র, গৃহহীন ও উপেক্ষিত মানুষের কঠিন বাস্তবতার তুলনা করা একটি প্রতিবাদী সংগীত হিসেবে বর্ণনা করা হয়েছে।

নথিতে আরও বলা হয়েছে, গানটির বক্তব্য ডোনাল্ড ট্রাম্পের সমর্থিত অবস্থানের সম্পূর্ণ বিপরীত।

নিল ইয়ংয়ের দাবি, নির্বাচনী প্রচারে গানটি আর ব্যবহার করবেন না বলে ট্রাম্প তাকে প্রতিশ্রুতি দিয়েছিলেন। কিন্তু সেই প্রতিশ্রুতি রক্ষা করা হয়নি।

এর আগেও ২০২০ সালে নির্বাচনী প্রচারে একই গান ব্যবহারের অভিযোগে ট্রাম্পের বিরুদ্ধে মামলা করেছিলেন ইয়ং। তবে পরে তিনি সেই অভিযোগ প্রত্যাহার করে নেন।

বাংলাস্কুপ/ডেস্ক/এনআইএন 
 

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :