ইসরায়েলের পার্লামেন্ট নির্বাচনে ভোটগ্রহণ শেষে বুথফেরত জরিপে প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর জোট ও বিরোধী জোটের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস পাওয়া গেছে। প্রাথমিক জরিপে বিরোধীরা এগিয়ে থাকলেও সর্বশেষ জরিপে ব্যবধান কমে এসেছে। কোনো কোনো জরিপে দুই পক্ষের সমান আসন পাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে।
কান ১১ ও চ্যানেল ১৩-এর সর্বশেষ বুথফেরত জরিপ অনুযায়ী, নেতানিয়াহুর জোট ও বিরোধী জোট—দুই পক্ষই ৫৩টি করে আসন পেতে পারে।
অন্যদিকে, চ্যানেল ১২ তাদের জরিপ সংশোধন করে জানিয়েছে, আইজেনকোটের নেতৃত্বাধীন বিরোধী জোট ৫০টি এবং নেতানিয়াহুর জোট ৫২টি আসন পেতে পারে। এর আগে প্রকাশিত প্রাথমিক জরিপে নেতানিয়াহুবিরোধী জোট সামান্য এগিয়ে ছিল।
ইসরায়েলের আইন অনুযায়ী, পার্লামেন্টে সরকার গঠন করতে কমপক্ষে ৬১টি আসনের সমর্থন প্রয়োজন। ফলে বুথফেরত জরিপের এই হিসাব অনুযায়ী, কোনো পক্ষই এককভাবে সরকার গঠনের প্রয়োজনীয় আসন পাবে কি না, তা এখনো স্পষ্ট নয়।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন অনুযায়ী, দেশটির কেন্দ্রীয় নির্বাচন কমিটি আনুষ্ঠানিক ফল প্রকাশ শুরু করেছে। এখন পর্যন্ত আড়াই শতাংশ ভোট গণনা করা হয়েছে। এবারের নির্বাচনে ভোটারদের ব্যাপক উপস্থিতি দেখা গেছে।
তবে বুথফেরত জরিপ চূড়ান্ত ফল নয়। ভোট গণনা শেষ হলে নির্বাচনের প্রকৃত চিত্র স্পষ্ট হবে।
বাংলাস্কুপ/ডেস্ক/এনআইএন