​ইসরায়েলে ভোটগ্রহণ চলছে

ভোটের আগের রাতে ঘুষের প্রস্তুতি, গ্রেপ্তার ৩

আপলোড সময় : ২৭-১০-২০২৬ ০৩:৫৯:৪৮ অপরাহ্ন , আপডেট সময় : ২৭-১০-২০২৬ ০৩:৫৯:৪৮ অপরাহ্ন
ইসরায়েলের দক্ষিণাঞ্চলে বেদুইন সম্প্রদায়ের তিন ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

ইসরায়েল টাইমসের খবরে বলা হয়েছে, দেশটির আরব দল রাআমকে ভোট দিতে লোকজনকে ঘুষ দেওয়ার পরিকল্পনায় জড়িত থাকার সন্দেহে তাদের গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ জানায়, রাতভর অভিযান চালিয়ে সন্দেহভাজনদের আটক করা হয়। তাদের বাড়িতে তল্লাশি চালিয়ে কয়েক হাজার নগদ অর্থভর্তি খামসহ বিভিন্ন আলামত পাওয়া গেছে।

গ্রেপ্তার তিনজনের রিমান্ড বাড়ানোর আবেদন নিয়ে মঙ্গলবার (২৭ অক্টোবর) তাদের আদালতে হাজির করা হবে বলে জানিয়েছে দেশটির পুলিশ।

এদিকে স্থানীয় সময় মঙ্গলবার সকাল ৭টায় ইসরায়েলে ভোটগ্রহণ শুরু হয়েছে। চলবে রাত ১০টা পর্যন্ত। দেশটিতে এবার ভোটার প্রায় ৭৩ লাখ। নেসেটের ১২০ আসনে ভোট হচ্ছে। এতে একক সংখ্যাগরিষ্ঠতার জন্য ৬১টি আসনে জয় পেতে হবে।

বাংলাস্কুপ/ডেস্ক/এইচবি/এসকে

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :