ক্যান্সারের চিকিৎসাসেবা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে আগামী দুই বছরের মধ্যে জেলা পর্যায়ে রেডিওথেরাপি মেশিন স্থাপন করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল।
সোমবার (২৬ অক্টোবর) ঢাকায় ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে ‘মেডিকেল ফিজিক্স’ প্রোগ্রামের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক সাঈদ ফারহাত আনোয়ার। এতে মুখবন্ধ পাঠ করেন অধ্যাপক ড. গোলাম আবু জাকারিয়া।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, ক্যান্সারের চিকিৎসা কেবল বিভাগীয় শহরকেন্দ্রিক না রেখে জেলা পর্যায়েও পৌঁছে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। জনগণের প্রত্যাশা পূরণে স্বাস্থ্যখাতকে জনমুখী করে নতুনভাবে সাজানো হচ্ছে। এ লক্ষ্যে দ্রুতগতিতে কাজ চলছে।
স্বাস্থ্যসেবার মান আগের তুলনায় উন্নত হয়েছে উল্লেখ করে সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল বলেন, সেবার মানোন্নয়নে ওষুধের সরবরাহ বাড়ানো হয়েছে। পাশাপাশি হাসপাতালের পরিষ্কার-পরিচ্ছন্নতা এবং রোগীদের খাবারের মান উন্নত করা হয়েছে। এতে রোগীদের সন্তুষ্টিও বাড়ছে।
তিনি আরও বলেন, চিকিৎসাসেবার ক্ষেত্রে বাংলাদেশ খুব বেশি পিছিয়ে নেই। তবে চিকিৎসা সরঞ্জাম ও আধুনিক প্রযুক্তির ব্যবহারে আরও উন্নতির সুযোগ রয়েছে। অতীতে অনিয়ম ও লুটপাটের কারণে স্বাস্থ্যখাত ক্ষতিগ্রস্ত হয়েছে। বর্তমান সরকার এই খাতকে নতুনভাবে গড়ে তুলতে কাজ করছে। পর্যায়ক্রমে প্রয়োজনীয় সংস্কার ও উন্নয়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা অনুযায়ী স্বাস্থ্যসেবা নিশ্চিত করা হবে।
বাংলাস্কুপ/প্রতিবেদক/এইচবি/এসকে