ফরিদপুরে আগুনে পুড়ল ৩ হাজার মণ পাট, ক্ষতি ২ কোটি টাকা

আপলোড সময় : ২৫-১০-২০২৬ ১১:৫১:১৫ পূর্বাহ্ন , আপডেট সময় : ২৫-১০-২০২৬ ১১:৫১:১৫ পূর্বাহ্ন
ফরিদপুরের আলফাডাঙ্গায় অগ্নিকাণ্ডে ৭টি পাটের গুদাম ও ৩টি দোকান ভস্মীভূত হয়েছে। গুদামে থাকা প্রায় তিন হাজার মণ পাট পুড়ে গেছে। প্রায় দুই কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি ব্যবসায়ীদের। খবর পেয়ে আলফাডাঙ্গা ও বোয়ালমারী ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে অগ্নিকাণ্ডের সূত্রপাতের কারণ এখনো জানা যায়নি বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। শনিবার রাতে উপজেলার বুড়াইচ ইউনিয়নের ফলিয়া বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

রোববার (২৫ অক্টোবর) সকালে ঘটনার সত্যতা নিশ্চিত করে ফরিদপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক সোহেল রানা।

ফায়ার সার্ভিস, এলাকাবাসী ও ভুক্তভোগী ব্যবসায়ীদের সূত্রে জানা যায়, রাত ৮টার দিকে আলফাডাঙ্গা উপজেলার বুড়াইচ ইউনিয়নের ফলিয়া বাজারের একটি পাটের গুদামে হঠাৎ দাউদাউ করে আগুন জ্বলতে দেখেন স্থানীয় লোকজন। দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। মুহূর্তের মধ্যেই বাজারের ৭টি পাটের গুদাম, একটি চায়ের দোকান ও দুটি কাঁচামালের দোকান ভস্মীভূত হয়ে যায়। খবর পেয়ে আলফাডাঙ্গা ও বোয়ালমারী ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। কিন্তু তার আগেই পাটের গুদাম ও দোকানগুলো আগুনে ভস্মীভূত হয়ে যায়।

বাজারের ব্যবসায়ী কাশেম মণ্ডল জানান, রাত ৮টার দিকে হঠাৎ একটি পাটের গুদামে আগুন দেখতে পান স্থানীয় লোকজন। দ্রুত আগুন ছড়িয়ে পড়লে ৭টি পাটের গুদাম, একটি চায়ের দোকান ও দুটি কাঁচামালের দোকান মুহূর্তের মধ্যেই ভস্মীভূত হয়ে যায়। প্রায় তিন হাজার মণ পাট পুড়ে যায়, যার মূল্য প্রায় দুই কোটি টাকা।

এ বিষয়ে ফরিদপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক সোহেল রানা জানান, অগ্নিকাণ্ডের খবর পেয়ে আলফাডাঙ্গা ও বোয়ালমারী ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। তবে তার আগেই পাটের গুদাম ও দোকানগুলো আগুনে ভস্মীভূত হয়ে যায়। কিছু মালামাল রক্ষা করা সম্ভব হয়েছে। অগ্নিকাণ্ডের সূত্রপাতের কারণ এখনো জানা যায়নি। বিষয়টি নিয়ে তদন্ত চলছে। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের কাজ চলছে। 

বাংলাস্কুপ/প্রতিনিধি/এনআইএন
 

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :