ধন-ঐশ্বর্যের দেবী লক্ষ্মীর পূজা আজ

আপলোড সময় : ২৫-১০-২০২৬ ১১:৩৬:৩১ পূর্বাহ্ন , আপডেট সময় : ২৫-১০-২০২৬ ১১:৩৬:৩১ পূর্বাহ্ন
হিন্দু সম্প্রদায়ের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব লক্ষ্মীপূজা আজ রবিবার। এদিন ধন-সম্পদ ও ঐশ্বর্যের দেবী শ্রীশ্রী লক্ষ্মীর আরাধনা করবেন হিন্দু ধর্মাবলম্বীরা।

একে কোজাগরী লক্ষ্মীপূজাও বলা হয়। বাঙালি হিন্দুদের ঘরে ঘরে এই পূজার আয়োজন করা হয়। শারদ পূর্ণিমা অর্থাৎ আশ্বিন মাসের শেষে পূর্ণিমা তিথিতে বাংলার ঘরে ঘরে বিশেষ আনন্দ ও উৎসাহের সঙ্গে মা লক্ষ্মীর পূজা ও আরাধনা করা হয়।

পঞ্জিকা মতে, আজ সকাল ১১টা ৫৯ মিনিটে পূর্ণিমা তিথি শুরু হবে, যা আগামীকাল সোমবার সকাল ১০টা ৫০ মিনিটে শেষ হবে।

তিথি অনুযায়ী আজ বিকেল থেকে রাত পর্যন্ত মা লক্ষ্মীর পূজার আয়োজন করবেন ভক্তরা। এই দিনে দেবী লক্ষ্মীর পায়ে পুষ্পাঞ্জলি অর্পণের আগে হিন্দু ধর্মাবলম্বীদের প্রতিটি ঘরে ঘরে আলপনা আঁকার মাধ্যমে মা লক্ষ্মী দেবীকে আহ্বান জানানো হবে। পূজায় ভক্তরা মা লক্ষ্মীর কাছে তাঁদের আয়-উন্নতির জন্যও প্রার্থনা নিবেদন করবেন।

রাজধানীর রামসীতামন্দির, রমনা কালীবাড়িমন্দির, ঠাটারীবাজার পঞ্চানন্দ শিবমন্দির, গৌতমমন্দির, রাধামাধব বিগ্রহমন্দির, রাধা গোবিন্দ জিও ঠাকুরমন্দিরসহ দেশের হিন্দু সম্প্রদায়ের ঘরে ঘরে লক্ষ্মী পূজা হচ্ছে।

বাংলাস্কুপ/ডেস্ক/এনআইএন 
 

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :