​আজ শাশুড়ির প্রতি কৃতজ্ঞতা প্রকাশের দিন

আপলোড সময় : ২৫-১০-২০২৬ ১০:২৭:২৩ পূর্বাহ্ন , আপডেট সময় : ২৫-১০-২০২৬ ১০:২৭:২৩ পূর্বাহ্ন
আজ জাতীয় শাশুড়ি দিবস। পারিবারিক সম্পর্কের গুরুত্বপূর্ণ এই মানুষটির প্রতি ভালোবাসা ও কৃতজ্ঞতা প্রকাশের দিন এটি।

প্রতি বছর অক্টোবরের চতুর্থ রোববার দিবসটি পালন করা হয়। দিবসটির লক্ষ্য শাশুড়ির সঙ্গে সম্পর্কের ইতিবাচক দিকগুলো উদ্‌যাপন করা এবং পরিবারে তার অবদানকে স্বীকৃতি দেয়া।

শাশুড়ির সঙ্গে সম্পর্ক কখনো মধুর, কখনো নানা টানাপোড়েনের হতে পারে। তবে অনেক শাশুড়িই পরিবারের সদস্যদের পাশে দাঁড়ান এবং কঠিন সময়ে সহযোগিতা করেন। দিবসটি তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশের একটি উপলক্ষ।

দিবসটি উদ্‌যাপনে শাশুড়ির খোঁজখবর নেয়া, ফোন করা, একসঙ্গে সময় কাটানো কিংবা তার প্রতি ভালোবাসা ও শ্রদ্ধা প্রকাশের পরামর্শ দেয়া হয়েছে।

‘ডেজ অব দ্য ইয়ার’ ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, দিবসটি যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা ও অস্ট্রেলিয়াসহ কয়েকটি দেশে পালনের জন্য উল্লেখ করা হয়েছে।

বাংলাস্কুপ/ডেস্ক/এইচবি/এসকে

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :