ফিলিস্তিনি কর্তৃপক্ষের জন্য সামনে বড় ধরনের ‘চমক’ অপেক্ষা করছে বলে হুঁশিয়ারি দিয়েছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। অধিকৃত পশ্চিম তীরে ইসরাইলি সেনাদের ওপর হামলার পর সেখানে বড় ধরনের সামরিক অভিযান চালানোর নির্দেশ দেওয়ার পাশাপাশি তিনি এ মন্তব্য করেন।
ইসরাইলের আসন্ন নির্বাচন সামনে রেখে দেওয়া এক সাক্ষাৎকারে নেতানিয়াহু স্পষ্ট করে বলেন, ফিলিস্তিনকে কোনোভাবেই স্বাধীন রাষ্ট্র হতে না দেওয়া তাদের নির্বাচনের অন্যতম প্রধান লক্ষ্য। ফিলিস্তিনি কর্তৃপক্ষকে পুরোপুরি ভেঙে দেওয়া হবে কি না, এমন প্রশ্নের সরাসরি জবাব না দিয়ে তিনি জানান, আকস্মিক ও অপ্রত্যাশিত পদক্ষেপ নেওয়াই তার বেশি পছন্দ।
নেতানিয়াহু আরও বলেন, ফিলিস্তিন থেকে আসা যেকোনো সংকট মোকাবিলায় কিছু গোপন কৌশল প্রয়োগ করা হবে, যেগুলো এখনই প্রকাশ করা হচ্ছে না। তবে ফিলিস্তিনি প্রশাসনের জন্য খুব শিগগিরই বড় ধরনের ধাক্কা আসতে যাচ্ছে বলে ইঙ্গিত দেন তিনি।
মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে বড় পরিবর্তনের কথা উল্লেখ করে ইসরাইলের প্রধানমন্ত্রী বলেন, স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা ছাড়াই আব্রাহাম অ্যাকর্ডসের আওতায় আরও কয়েকটি আরব দেশের সঙ্গে বন্ধুত্বের চুক্তি সম্প্রসারণ করবে ইসরাইল।
এ বিষয়ে অন্তত দুটি দেশের বেশি সঙ্গে আলোচনা চলছে বলেও জানান নেতানিয়াহু। তার দাবি, ওই দেশগুলো ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার কোনো শর্ত দেবে না। কারণ, তারা ভালোভাবেই জানে, ইসরাইল কখনোই এমন শর্ত মেনে নেবে না।
সূত্র: আল-জাজিরা
বাংলাস্কুপ/ডেস্ক/এইচবি/এসকে