বিগত সরকারের অবহেলার কারণেই ঢাকা ৯ আসনে ডেঙ্গুর প্রাদুর্ভাব বেশি বলে জানিয়েছেন সড়ক ও পরিবহন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব। এক্ষেত্রে ডেঙ্গু মোকাবেলায় জনসচেতনতার উপরে জোর দিয়েছেন তিনি।
শনিবার (২৪ অক্টোবর) রাজধানীর খিলগাঁওয়ে খিদমাহ হাসপাতাল ও খিদমাহ আই হাসপাতালে ফ্রি ডেঙ্গু সেবা ক্যাম্প সেবা উদ্বোধন অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
প্রতিমন্ত্রী বলেন, স্বাস্থ্য খাত উন্নয়নের জন্য নিরলস পরিশ্রম করে যাচ্ছে বর্তমানে সরকার। একই সঙ্গে বাজেটে স্বাস্থ্য খাতের উপরে গুরুত্ব দেয়া হচ্ছে বল জানান তিনি।
ডেঙ্গু প্রতিরোধে আতঙ্কিত না হয়ে জনসচেতনতার প্রতি গুরুত্বারোপ করেন প্রতিমন্ত্রী।
ফ্রি ক্যাম্প উপলক্ষে খিদমাহ হাসপাতালে বিনামূল্যে ডেঙ্গু পরীক্ষা করাসহ পরামর্শ প্রদান করা হচ্ছে।
ক্যাম্প উদ্বোধন শেষে প্রতিমন্ত্রী একটি জনসচেতনতামূলক শোভাযাত্রায় অংশ নেন।
বাংলাস্কুপ/প্রতিবেদক/এইচবি/এসকে