দাপ্তরিক গণ্ডি পেরিয়ে পুকুরে নেমে কোমড়সমান পানির ময়লা-আবর্জনা পরিষ্কার করে প্রসংশা কুড়ালেন বরিশাল সদর উপজেলার ইউএনও ফরিদা সুলতানা। ‘বিডি ক্লিন’ নামক এই স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মী তরুণ-তরুণীদের সাথে জোট বেঁধে শুক্রবার (২৩ অক্টোবর) উপজেলা পরিষদসংলগ্ন পুকুরে নামেন তিনি। এর আগে এই কাজের উদ্বোধন করেন বরিশাল জেলা প্রশাসক খন্দকার মামুন।
উপজেলা পর্যায়ে প্রশাসনের শীর্ষ কর্মকর্তা হয়ে পরিত্যক্ত পুকুরে নেমে ময়লা পরিষ্কারের বেশ কয়েকটি ভিডিওচিত্র সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওগুলোর পোস্টে অধিকাংশ মন্তব্যই ইএনওকে ঘিরে এবং ইতিবাচক। একজন নারী কর্মকর্তা ময়লা-আবর্জনাযুক্ত পুকুরে নামার ঘটনা সম্ভবত এটাই প্রথম। এর আগে কোনো কর্মকর্তাকে এভাবে পুকুরে নেমে নোংরা পরিষ্কার-পরিচ্ছন্ন করার উদাহরণ নেই।
তরুণ-তরুণীদের সাথে ঐক্যবদ্ধ হয়ে দীর্ঘ ১০ বছরের পরিত্যক্ত পুকুর পরিষ্কার করে ইউএনও ফরিদা সুলতানা যেন দেখিয়ে দিলেন কাজের ক্ষেত্রে ছোট-বড়র কোনো ভেদাভেদ নেই। সবার অংশগ্রহণে একটি বড় সমস্যাও সমাধান সম্ভব, যার বাস্তব উদাহরণ হয়ে থাকল বরিশাল উপজেলা পরিষদ পুকুর।
এক্ষেত্রে ইউএনওর ভাষ্য হচ্ছে, উপজেলা পরিষদের নতুন ভবনসংলগ্ন পরিত্যক্ত পুকুরটি পরিষ্কারের মাধ্যমে পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হয়। প্রধানমন্ত্রী তারেক রহমান ইতিমধ্যে পরিষ্কার-পরিচ্ছন্ন দেশ গড়ার ঘোষণা দিয়েছেন। সেই উদ্যোগ বাস্তবায়নে সহযোগিতা করা হচ্ছে, যা তরুণ-তরুণীদের মাধ্যমে শুরু হয়েছে। পরিবেশ সুরক্ষা ও জনসচেতনতা বৃদ্ধিতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পরিচ্ছন্ন উপজেলা গড়ে তুলতে প্রশাসনের পাশাপাশি সর্বস্তরের মানুষের সহযোগিতা প্রয়োজন বলেও মন্তব্য করেন উপজেলা প্রশাসনের এই শীর্ষ কর্মকর্তা।
বাংলাস্কুপ/ডেস্ক/এইচবি/এসকে