সার্বিক নিরাপত্তাব্যবস্থা আরো জোরদার করতে নতুন দুই সিস্টেম যুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। সিদ্ধান্ত অনুযায়ী, সব মেট্রো রেল স্টেশনে এবার আর্চওয়ে মেটাল ডিটেক্টর এবং লাগেজ স্ক্যানার বসাবে প্রতিষ্ঠানটি।
অনাকাঙ্ক্ষিত যেকোনো ঘটনা প্রতিরোধ এবং যাত্রীদের ব্যাগ ও মালামাল সুনির্দিষ্টভাবে তল্লাশির জন্যই এই আধুনিক নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে জানিয়েছেন ডিএমটিসিএলের এক দায়িত্বশীল কর্মকর্তা।
তার দেওয়া তথ্য মতে, মেট্রো রেলের নিরাপত্তাসংক্রান্ত এসব আধুনিক যন্ত্রপাতি সংগ্রহের উদ্দেশে এরই মধ্যে আনুষ্ঠানিক অনলাইন দরপত্র আহ্বান করা হয়েছে। ডিএমটিসিএলের স্টোর অ্যান্ড প্রকিউরমেন্ট বিভাগের মহাব্যবস্থাপক মোহাম্মদ আসাদুজ্জামান এক বিজ্ঞপ্তির মাধ্যমে গত ১৯ অক্টোবর এই ই-দরপত্র আহ্বান করেন।
বিজ্ঞপ্তিতে যোগ্য ও আগ্রহী প্রতিষ্ঠানগুলোকে জাতীয় ই-গভর্নমেন্ট প্রকিউরমেন্ট (ই-জিপি) পোর্টালে নিবন্ধনের মাধ্যমে ই-দরপত্র জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
দরপত্রসংক্রান্ত প্রয়োজনীয় দিকনির্দেশনা ও বিস্তারিত তথ্য ই-জিপি পোর্টাল এবং কর্তৃপক্ষের নির্দিষ্ট হেল্পডেস্ক থেকে সংগ্রহ করা যাবে।
প্রকাশিত একই বিজ্ঞপ্তিতে এমআরটি লাইন-৬-এর ডিপোর বিদ্যুৎ বিভাগের সুবিধার্থে বার্ষিক রক্ষণাবেক্ষণ চুক্তির (এএমসি) বিষয়টিও যুক্ত করা হয়েছে। এর আওতায় ডিপোতে স্থাপিত লো-ভোল্টেজ ব্যবস্থা, ডিজেল জেনারেটর সেট, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহব্যবস্থা বা ইউপিএস, বায়ু চলাচল ব্যবস্থা এবং অন্যান্য সাধারণ বৈদ্যুতিক কাজের বার্ষিক তদারকি অন্তর্ভুক্ত থাকবে।
বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, ২০২৬ সালের ১১ নভেম্বর দুপুর ২টা থেকে বিকেল ৩টার মধ্যে এই দরপত্রের প্রাথমিক প্রয়োজনীয় নথি কেনা যাবে।
বাংলাস্কুপ/ডেস্ক/এনআইএন