ঢাকা-কক্সবাজার রুটে ২৬ অক্টোবর থেকে চলবে মহানগর এক্সপ্রেস

আপলোড সময় : ২৩-১০-২০২৬ ০২:২৩:৫৩ অপরাহ্ন , আপডেট সময় : ২৩-১০-২০২৬ ০২:২৩:৫৩ অপরাহ্ন
ঢাকা-চট্টগ্রাম রুটে চলাচলকারী মহানগর এক্সপ্রেস এবার কক্সবাজার পর্যন্ত সম্প্রসারণ করা হচ্ছে। আগামী ২৬ অক্টোবর (সোমবার) রাত ৮টা থেকে ঢাকা-কক্সবাজার রুটে ট্রেনটি চলাচল শুরু করবে।

ওই দিন রাত ৮টা ৩০ মিনিটে রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে মহানগর এক্সপ্রেস কক্সবাজারের উদ্দেশে ছেড়ে যাবে। ট্রেনটির প্রথম যাত্রার আনুষ্ঠানিক উদ্বোধন করবেন রেলপথমন্ত্রী শেখ রবিউল আলম।

শুক্রবার (২৩ অক্টোবর) বাংলাদেশ রেলওয়ের পরিচালক (জনসংযোগ) আনিসুর রহমান এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।

বাংলাস্কুপ/প্রতিবেদক/এনআইএন

 

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :