৩ দিন বন্ধ থাকছে হজ পোর্টাল

আপলোড সময় : ২৩-১০-২০২৬ ০১:১৪:৪৯ অপরাহ্ন , আপডেট সময় : ২৩-১০-২০২৬ ০১:১৪:৪৯ অপরাহ্ন
প্রায় তিন দিন বন্ধ থাকছে হজ পোর্টাল (hajj.gov.bd)। রক্ষণাবেক্ষণ কার্যক্রমের কারণে বন্ধ রাখা হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।

পোর্টাল বন্ধের বিষয়টি এক নোটিশে জানিয়েছে কর্তৃপক্ষ। এতে বলা হয়েছে, বৃহস্পতিবার (২২ অক্টোবর) রাত ১০টা থেকে পোর্টালটি বন্ধ রয়েছে। আগামী ২৫ অক্টোবর সকাল ৯টায় এটি চালু হওয়ার কথা রয়েছে।

হজ পোর্টালের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রক্ষণাবেক্ষণ কার্যক্রম চলমান থাকায় পোর্টালটি সাময়িক বন্ধ থাকবে।

এ সময় সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে কর্তৃপক্ষ। প্রয়োজনে ১৬১৩৬ নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে।

বাংলাস্কুপ/ডেস্ক/এনআইএন 
 

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :