সাতটি ইসলামী দলকে নিয়ে গঠিত হয়েছে ‘সমমনা ইসলামী জোট’। বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকালে রাজধানীর খিলগাঁওয়ে মাখযানুল উলূম মাদরাসায় দলগুলোর প্রতিনিধিদের বৈঠক শেষে জোটের আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমিন।
জোটে রয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ, জমিয়তে উলামায়ে ইসলাম, খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত আন্দোলন, ইসলামী ঐক্যজোট ও বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি।
হেফাজতে ইসলামের মহাসচিব সাজিদুর রহমান জানান, ‘সমমনা ইসলামী দল’ প্ল্যাটফর্মের অধীনে সাতটি ইসলামী দল একসঙ্গে কাজ করতে সম্মত হয়েছে। এর মধ্যে যেসব দল অন্য কোনো জোটে রয়েছে, তারাও সেই জোট ছেড়ে নতুন এই রাজনৈতিক প্ল্যাটফর্মে যুক্ত হতে একমত হয়েছে।
সাজিদুর রহমান আরও বলেন, দেশ, জাতি ও ইসলামের স্বার্থে সমমনা ইসলামী দলগুলোকে ঐক্যবদ্ধ করতে ভূমিকা রাখছে হেফাজতে ইসলাম। তবে সংগঠনটির নিজস্ব নির্দলীয় অবস্থান অব্যাহত থাকবে।
বৈঠকে অংশ নেওয়া দলগুলোর নেতারা জানান, আগামী ৫ ডিসেম্বর জোটের নীতিমালা গ্রহণ করা হবে। তবে কোনো ধরনের শর্ত চাপিয়ে দেওয়া হলে জোট ছেড়ে দেওয়ার কথা জানিয়েছেন কয়েকটি দলের শীর্ষ নেতারা।
বাংলাস্কুপ/প্রতিবেদক/এইচবি/এসকে