সেই অতিরিক্ত ডিআইজি আব্দুল্লাহ আল জহিরকে প্রত্যাহার

আপলোড সময় : ২০-১০-২০২৬ ০৭:৩০:৫৯ অপরাহ্ন , আপডেট সময় : ২০-১০-২০২৬ ০৭:৩৪:৫৭ অপরাহ্ন
পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত ডিআইজি আব্দুল্লাহ আল জহিরকে প্রত্যাহার করা হয়েছে। মঙ্গলবার (২০ অক্টোবর) এক অফিস আদেশে এ তথ্য জানিয়েছে পুলিশ হেডকোয়ার্টার্স।

এর আগে রাজধানীর পূর্বাচলে অতিরিক্ত ডিআইজি আবদুল্লাহ আল জহিরের ভাড়া দেওয়া বাসায় রাতভর অভিযান চালিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এসময় মাদকদ্রব্য ও নারীসহ ৮৪ জনকে আটক করা হয়। আটকদের মধ্যে ২৬ জন মহিলা ও ৫৮ জন পুরুষ রয়েছেন।

ডিবি জানিয়েছে, ওই বাসাটি পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত ডিআইজি আব্দুল্লাহ আল জহিরের বাসা। তিনি বাসাটি এয়ারবিএনবির মাধ্যমে ভাড়া দিয়েছিলেন। সেখানে অবৈধভাবে মাদকসেবন ও ডিজে পার্টি পরিচালিত হচ্ছিল। অভিযানে মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে। আটকদের মধ্যে একজন আফগানিস্তানের নাগরিকও আছেন। এ ব্যাপারে আইনানুগ পদক্ষেপ নেওয়া হচ্ছে।

জানা গেছে, সোমবার (১৯ অক্টোবর) রাত ১২টার দিকে ওই বাড়িতে অভিযান শুরু করে ডিবি। তবে আটকদের বিরুদ্ধে কী ধরনের আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং জব্দ করা সিনথেটিক মাদকের ধরণ ও পরিমাণ সম্পর্কে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) পক্ষ থেকে এখনো বিস্তারিত জানানো হয়নি।

বাংলাস্কুপ/প্রতিবেদক/এইচবি/এসকে

অতিরিক্ত ডিআইজির ভাড়া দেওয়া বাড়িতে অভিযান, আটক ৮৫

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :