শিক্ষার্থীদের দেখে গাড়ি থামিয়ে প্রধানমন্ত্রীর সেলফি

আপলোড সময় : ২০-১০-২০২৬ ০১:০৪:৩০ অপরাহ্ন , আপডেট সময় : ২০-১০-২০২৬ ০১:০৪:৩০ অপরাহ্ন
রংপুর যাওয়ার পথে সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজের শিক্ষার্থীদের সঙ্গে আনন্দঘন সময় কাটিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় শিক্ষার্থীদের সঙ্গে সেলফি তোলার পাশাপাশি ফুটবল, ক্রিকেট ব্যাটসহ বিভিন্ন খেলাসামগ্রী উপহার দিয়েছেন তিনি।

প্রধানমন্ত্রীর এমন আকস্মিক উপস্থিতি ও উপহার পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন শিক্ষার্থীরা।

মঙ্গলবার (২০ অক্টোবর) সকাল ৯টা ৫০ মিনিটে সামরিক বিমানে নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে পৌঁছান প্রধানমন্ত্রী। পরে সড়কপথে রংপুরে যাওয়ার সময় সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজের সামনে শিক্ষার্থীদের দাঁড়িয়ে থাকতে দেখেন তিনি। এ সময় গাড়ি থামিয়ে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন, সেলফি তোলেন এবং তাদের হাতে বিভিন্ন খেলাসামগ্রী তুলে দেন।

শিক্ষার্থীদের দেখে প্রধানমন্ত্রী নিজেই গাড়ি থামানোর উদ্যোগ নেন। পরে তাদের সঙ্গে ছবি তোলেন এবং ফুটবল, ক্রিকেট ব্যাটসহ বিভিন্ন খেলাসামগ্রী উপহার দেন। প্রধানমন্ত্রীর এমন উদ্যোগে শিক্ষার্থীরা আনন্দিত হয়েছে।
সফরসূচি অনুযায়ী, রংপুরে ধর্মসভা বা রাধা গোবিন্দ মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শন শেষে সৈয়দপুর বিমানবন্দরে ফিরবেন প্রধানমন্ত্রী।

সেখান থেকে বিমানে রাজশাহীর উদ্দেশে রওনা হবেন তিনি।

 
বাংলাস্কুপ/প্রতিবেদক/এনআইএন

 

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :