​‘ফ্যাসিবাদ চলবে না’ স্লোগানের মুখে মঞ্চ ছাড়লেন বেন-গভির

আপলোড সময় : ১৯-১০-২০২৬ ০৪:০১:২৯ অপরাহ্ন , আপডেট সময় : ১৯-১০-২০২৬ ০৫:২৬:০৫ অপরাহ্ন
ইসরায়েলের উগ্র ডানপন্থী জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন-গভিরকে ঘিরে বিক্ষোভ হয়েছে দেশটির তেল আবিব বিশ্ববিদ্যালয়ে। বিক্ষোভকারীদের স্লোগান ও প্রতিবাদের মুখে শেষ পর্যন্ত নিরাপত্তাকর্মীদের পাহারায় অনুষ্ঠানস্থল ছাড়তে বাধ্য হন তিনি।

সোমবার (১৯ অক্টোবর) বিশ্ববিদ্যালয়টিতে আয়োজিত একটি অনুষ্ঠানে এ ঘটনা ঘটে। সেখানে বিক্ষোভকারীরা ‘এখানে ফ্যাসিবাদ চলবে না’ স্লোগান দিয়ে বসে প্রতিবাদ জানান।

একপর্যায়ে বিক্ষোভকারীদের সঙ্গে নিরাপত্তাকর্মীদের ধস্তাধস্তি শুরু হয়। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে নিরাপত্তাকর্মীদের সহায়তায় অনুষ্ঠানস্থল ত্যাগ করেন বেন-গভির।

ইসরায়েলের উগ্র ডানপন্থী রাজনীতির পরিচিত মুখ বেন-গভিরের রাজনৈতিক অবস্থান ও কর্মকাণ্ড নিয়ে দেশটির অভ্যন্তরে দীর্ঘদিন ধরেই বিতর্ক রয়েছে।

তবে বিশ্ববিদ্যালয়ের ওই অনুষ্ঠানে বিক্ষোভের সুনির্দিষ্ট কারণ কী ছিল এবং এ ঘটনায় কেউ আহত হয়েছেন কি না, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

বাংলাস্কুপ/ডেস্ক/এইচবি/এসকে

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :