দেশে হাম পরিস্থিতির অবনতি অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে ১৯ অক্টোবর পর্যন্ত দেশে হাম-সংশ্লিষ্ট সন্দেহজনক ও নিশ্চিত মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ২০১ জনে। মৃতদের মধ্যে ১ হাজার ৯৭ জনের মৃত্যু হয়েছে সন্দেহজনক হামে এবং পরীক্ষায় ১০৪ জনের হাম নিশ্চিত হয়েছে।
সোমবার (১৯ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের সমন্বিত নিয়ন্ত্রণ কেন্দ্রের (আইসিআর) পাঠানো স্বাস্থ্য সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া পাঁচজনের মধ্যে দুজন ঢাকা বিভাগের। এ ছাড়া সিলেট, চট্টগ্রাম ও খুলনা বিভাগে একজন করে মারা গেছেন।
২৪ ঘণ্টায় নতুন রোগী ১,৩০৭
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, রোববার (১৮ অক্টোবর) সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে ১ হাজার ৩০৭ জন সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছেন। একই সময়ে পরীক্ষায় আরও ৩৫ জনের শরীরে হাম নিশ্চিত হয়েছে।
এ সময়ে হাম উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছেন ১ হাজার ১৭৯ জন। বিপরীতে চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ১ হাজার ২৮৬ জন।
সন্দেহজনক রোগী ২ লাখ ছাড়িয়েছে
স্বাস্থ্য অধিদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে ১৯ অক্টোবর পর্যন্ত দেশে সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ১৪ হাজার ৫৫১ জনে। তাঁদের মধ্যে পরীক্ষায় ২৩ হাজার ১৫৭ জনের হাম নিশ্চিত হয়েছে।
এই সময়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ১ লাখ ৯০ হাজার ৬৬৩ জন। তাঁদের মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ লাখ ৮৩ হাজার ৪২ জন।
মৃত্যু ও রোগী শনাক্তে এগিয়ে ঢাকা
বিভাগভিত্তিক হিসাবে হাম পরিস্থিতিতে সবচেয়ে বেশি মৃত্যু ও রোগীর চাপ রয়েছে ঢাকা বিভাগে। গত ২৪ ঘণ্টায় এ বিভাগে নতুন করে ৪৫১ জন হাসপাতালে ভর্তি হয়েছেন এবং ৫৭১ জন সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছেন।
গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত ঢাকা বিভাগে সন্দেহজনক হামে ৪৯৩ জন এবং নিশ্চিত হামে ৬৭ জনের মৃত্যু হয়েছে। সব মিলিয়ে বিভাগটিতে হাম-সংশ্লিষ্ট মৃত্যুর সংখ্যা ৫৬০।
অন্যদিকে, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রাম বিভাগে নতুন করে ২৭৬ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ বিভাগে সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছেন ২৮২ জন। সিলেট, বরিশাল, খুলনা ও রাজশাহী বিভাগেও হাম রোগীর চাপ অব্যাহত রয়েছে।
বাংলাস্কুপ/প্রতিবেদক/এইচবি/এসকে