সৌদি আরবে দুই বাংলাদেশি প্রবাসীর মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনায় ঢাকায় নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত আবদুল্লাহ বিন জাফর এইচ বিন আবিয়াকে তলব করেছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়। রোববার (১৮ অক্টোবর) মন্ত্রণালয়ে তাঁকে তলব করে দুই বাংলাদেশির শিরশ্ছেদ এবং এ-সংক্রান্ত বিস্তারিত তথ্য জানতে চেয়েছে সরকার।
পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, রোববার দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (দ্বিপক্ষীয় বিষয়াবলী) মো. নজরুল ইসলাম রাষ্ট্রদূতের সঙ্গে বিষয়টি নিয়ে কথা বলেন।
এ সময় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের বিষয়ে বিস্তারিত তথ্য জানতে রাষ্ট্রদূতের কাছে ব্যাখ্যা চাওয়া হয়। বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ কর্মকর্তারা বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে শনিবার (১৭ অক্টোবর) বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এ বিষয়ে প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেন, সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ডের আদেশের বিষয়ে সরকার এখনো বিস্তারিত কিছু জানতে পারেনি। তবে এ বিষয়ে তথ্য চেয়ে সৌদি আরবকে চিঠি দেওয়া হয়েছে। দুই বাংলাদেশির মৃত্যুদণ্ডের ঘটনাকে বাংলাদেশের জন্য বড় শিক্ষা বলেও মন্তব্য করেন তিনি।
শামা ওবায়েদ বলেন, সৌদি আরবে বাংলাদেশ মিশনের শ্রম উইং থেকে পাওয়া বার্তায় বলা হয়েছে, মক্কা নগরীর একটি মসজিদের ভেতরে ‘ব্যভিচারে’ লিপ্ত ছিলেন ওই দুই বাংলাদেশি। সৌদি আইনে এ ধরনের কাজ গুরুতর অপরাধ হিসেবে গণ্য হওয়ায় দেশটির আদালত আইন অনুযায়ী ব্যবস্থা নিয়েছেন। তবে এ বিষয়ে বাংলাদেশের সরকার আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য পায়নি। তাই দুই বাংলাদেশির মৃত্যুদণ্ডের বিষয়ে বিস্তারিত জানতে সৌদি আরবকে চিঠি দেওয়া হয়েছে।
সৌদি আরব চিঠির জবাব দিলে দুই বাংলাদেশির মরদেহ কীভাবে দেশে ফিরিয়ে আনা যায়, সে বিষয়ে জানা যাবে বলেও জানান প্রতিমন্ত্রী।
উল্লেখ্য, সৌদি প্রেস এজেন্সি গত বুধবার দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের তথ্য নিশ্চিত করে। মৃত্যুদণ্ড কার্যকর হওয়া ওই দুই বাংলাদেশি হলেন নজরুল ইসলাম ও সুইটি আখতার।
বাংলাস্কুপ/প্রতিবেদক/এইচবি/এসকে