ভারত থেকে আজ বাংলাদেশে ঢুকবে ১৮ নতুন কোচ

আপলোড সময় : ১৬-১০-২০২৬ ১১:১৯:৩৭ পূর্বাহ্ন , আপডেট সময় : ১৬-১০-২০২৬ ১১:১৯:৩৭ পূর্বাহ্ন
বাংলাদেশ রেলওয়ের জন্য ২০০ ব্রডগেজ যাত্রীবাহী কোচ সরবরাহের চুক্তির আওতায় প্রথম চালানে ১৮ কোচ পাঠিয়েছে ভারতীয় রেলওয়ে। ভারতের পাঞ্জাবের কাপুরথালায় রেল কোচ ফ্যাক্টরি থেকে কোচগুলো বাংলাদেশে ঢুকবে।

ভারতের রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান রেল ইন্ডিয়া টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক সার্ভিসেস লিমিটেডের (রাইটস) সঙ্গে ২০২৪ সালের ২০ মে বাংলাদেশ রেলওয়ের ২০০টি লিংকে-হফম্যান-বুশ (এলএইচবি) ব্রডগেজ কোচ সরবরাহের চুক্তি হয়।

শুক্রবার (১৬ অক্টোবর) প্রথম চালানের ১৮টি কোচের মধ্যে ১১টি নন-এসি শোভন চেয়ার কার, তিনটি এসি চেয়ার কার, দুটি এসি স্লিপার কার এবং দুটি এসি পাওয়ার কার রয়েছে।

ভারত-বাংলাদেশের গেদে-দর্শনা আন্তদেশীয় রেল সংযোগ দিয়ে কোচগুলো বাংলাদেশে প্রবেশ করবে। পরে বাংলাদেশ রেলওয়ের কাছে হস্তান্তরের পর সৈয়দপুর ওয়ার্কশপে কোচগুলো চালুর প্রস্তুতি ও পরীক্ষামূলক কার্যক্রম চলবে।

এদিকে নতুন কোচগুলো বাংলাদেশে প্রবেশের জন্য সব ধরণের প্রস্তুতি নিয়েছে দর্শনা আন্তর্জাতিক স্টেশন কর্তৃপক্ষ।

 
বাংলাস্কুপ/প্রতিবেদক/এনআইএন

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :