​ফরিদপুর জেলা পরিষদের সৌরবিদ্যুৎ যাচ্ছে জাতীয় গ্রিডে

আপলোড সময় : ১৫-১০-২০২৬ ০৭:৪৬:৫৬ অপরাহ্ন , আপডেট সময় : ১৫-১০-২০২৬ ০৭:৪৬:৫৬ অপরাহ্ন
দেশের বিদ্যুতের চাহিদা মেটাতে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ করে দৃষ্টান্ত স্থাপন করেছে ফরিদপুর জেলা পরিষদ। জেলা পরিষদের দুটি স্থাপনার ছাদে ৬০ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন সৌরবিদ্যুৎ ব্যবস্থা চালু হওয়ায় নেট মিটারিং পদ্ধতিতে জাতীয় গ্রিডে সরবরাহ করা হচ্ছে। 

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুরে জেলা পরিষদ ও ওয়েস্ট পাওয়ার জোন ডিস্ট্রিবিউশন কোম্পানী (ওজোপাডিকো-১) ফরিদপুর বিক্রয় ও বিতরণ বিভাগের মধ্যে একটি চুক্তি সাক্ষরিত হয়। 

জেলা পরিষদ মিলনায়তনে সৌরবিদ্যুতের জাতীয় গ্রিডে সরবরাহের আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক মাজহারুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার শাহরিয়ার মোহাম্মদ মিয়াজী, জেলা পরিষদের প্রশাসক আফজাল হোসেন খান পলাশ, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা বাকাহীদ হোসেন, স্থানীয় সরকারের উপপরিচালক মোঃ ইলিয়াছুর রহমান, সদর উপজেলা নির্বাহী অফিসার মেশকাতুল জান্নাত রাবেয়া, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ আজহারুল ইসলাম, জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা সানজিদা সুলতানা, ওজোপাডিকো-১ এর নির্বাহী প্রকৌশলী প্রণব চন্দ্র দেবনাথ। স্থানীয় সরকার বিভাগের নির্দেশনা ও আর্থিক সহযোগীতায় এ কার্যক্রম বাস্তবায়ন করা হয়েছে।

নেট মিটারিং পদ্ধতিতে উৎপাদিত সৌরবিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহের এ উদ্যোগ সরকারি স্থাপনায় নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার সম্প্রসারণে ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন। সরকারি ভবনের ছাদকে বিদ্যুৎ উৎপাদনের কাজে ব্যবহার করার মাধ্যমে পরিচ্ছন্ন জ্বালানির ব্যবহার বাড়ানোরও সুযোগ তৈরি হয়েছে বলে মনে করেন জেলা প্রশাসক মাজহারুল ইসলাম ও জেলা পরিষদের প্রশাসক আফজাল হোসেন খান পলাশ।

বাংলাস্কুপ/প্রতিনিধি/এইচবি/এসকে

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :