স্ত্রীর মৃত্যুকে কেন্দ্র করে আইনি জটিলতায় জড়িয়ে দীর্ঘ সাত মাস অভিনয়ের বাইরে ছিলেন অভিনেতা জাহের আলভী। অবশেষে নাটকের শুটিংয়ে ফিরেছেন আলোচিত এই অভিনেতা।
গত ফেব্রুয়ারিতে স্ত্রীর মৃত্যুর ঘটনায় মামলা ও আইনি প্রক্রিয়ার মুখোমুখি হন তিনি। এরপর থেকে অভিনয় থেকে দূরে ছিলেন আলভী। সম্প্রতি আবারও ক্যামেরার সামনে দাঁড়ানোর আনন্দ ভক্তদের সঙ্গে ভাগ করে নিয়েছেন তিনি।
নিজের ফেসবুক পেজে শুটিং সেটের একটি ছবি প্রকাশ করে আলভী লিখেছেন, ‘ক্যামেরা—স্বাগতম তোমার রাজ্যে!’
জানা গেছে, সামির রহমান রাব্বির পরিচালনায় ‘বাবার মর্যাদা’ নাটকের শুটিংয়ে অংশ নিয়েছেন তিনি। শুটিং সেটে সহকর্মী ও কলাকুশলীদের সঙ্গে কেক কেটে নিজের অভিনয়ে ফেরার মুহূর্তটি উদ্যাপন করেন এই অভিনেতা। নাটকটিতে জাহের আলভীর বাবার চরিত্রে অভিনয় করছেন শিবা শানু।
উল্লেখ্য, গত ফেব্রুয়ারি মাসে একটি নাটকের শুটিংয়ে নেপালে অবস্থানকালে স্ত্রী ইভনাথ খান ইকরার আত্মহত্যার খবর পান আলভী। এ ঘটনায় ইকরার পরিবারের অভিযোগের ভিত্তিতে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে মামলা হয়। এর পর থেকেই দীর্ঘ আইনি লড়াইয়ের পাশাপাশি জেল ও রিমান্ডের মুখোমুখি হতে হয় তাকে। গত ৩ আগস্ট আদালত থেকে জামিন পাওয়ার পর এবার অভিনয়ে ফিরলেন জাহের আলভী।
বাংলাস্কুপ/ডেস্ক/এইচকে/এসকে