বৃহস্পতিবার থেকে সাজেকে অনির্দিষ্টকালের জন্য সড়ক অবরোধ

আপলোড সময় : ১৪-১০-২০২৬ ০২:৫৫:১৩ অপরাহ্ন , আপডেট সময় : ১৪-১০-২০২৬ ০২:৫৯:৩৯ অপরাহ্ন
প্রশাসনের দেয়া প্রতিশ্রুতি রক্ষা না করার অভিযোগ তুলে রাঙামাটির সাজেকে আবারও অনির্দিষ্টকালের সড়ক অবরোধ কর্মসূচির ঘোষণা করেছে সাজেক গণঅধিকার রক্ষা কমিটি ও সাজেক কার্বারি অ্যাসোসিয়েশন। বুধবার (১৪ অক্টোবর) যৌথ প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়েছে সংগঠন দুটি।

যৌথ বিজ্ঞপ্তিতে সংগঠনের আহ্বায়ক বাবুধন চাকমা এবং সাজেক কারবারি অ্যাসোসিয়েশনের সভাপতি নতুন জয় চাকমা এ কর্মসূচির ঘোষণা দেন।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সাজেকের মাসালং এলাকার বিভিন্নস্থানে অবস্থান নেয়া জেএসএস সন্তু গ্রুপের সশস্ত্র সদস্যদের ১১ অক্টোবর সরিয়ে নেয়াসহ ৩ দফা দাবিতে সাজেক পর্যটন সড়কে অবরোধ পালন করা হয়। প্রশাসনের পক্ষ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে দাবি পূরণের আশ্বাস দেয়া হলে আন্দোলনকারীরা কর্মসূচি স্থগিত করেন। তবে নির্দিষ্ট সময় পেরিয়ে গেলেও দাবি বাস্তবায়ন হয়নি বলে বিজ্ঞপ্তিতে অভিযোগ করা হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, এলাকার জনগণের নিরাপত্তা নিশ্চিত এবং সন্ত্রাসীদের উৎপাত বন্ধ না হওয়া পর্যন্ত বৃহস্পতিবার থেকে এই সড়ক অবরোধ কর্মসূচি নিরবচ্ছিন্নভাবে চলবে।

অবরোধ চলাকালে অ্যাম্বুলেন্স, ফায়ার সার্ভিস, মরদেহবাহী গাড়ি, জরুরি ওষুধ সরবরাহকারী ও সংবাদপত্রের গাড়ি এবং সংবাদ সংগ্রহের কাজে নিয়োজিত সাংবাদিকদের যানবাহন এই অবরোধের আওতামুক্ত থাকবে বলে আয়োজকদের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে।
 
বাংলাস্কুপ/প্রতিনিধি/এনআইএন 

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :