ব্যাট হাতে রান, উইকেটের পেছনে দুর্দান্ত কিপিং—দুই ভূমিকাতেই অনন্য এক কীর্তি গড়লেন বাংলাদেশের তারকা ক্রিকেটার লিটন দাস। আবুধাবি টেস্টে এক ম্যাচের দুই ইনিংসেই পঞ্চাশোর্ধ্ব রান করার পাশাপাশি উইকেটকিপার হিসেবে ৯টি ডিসমিসাল নিয়ে টেস্ট ইতিহাসে প্রথমবারের মতো এই রেকর্ড গড়েছেন তিনি। এবার এক ম্যাচে উইকেটকিপার হিসেবে সর্বোচ্চ ডিসমিসালের বিশ্বরেকর্ড নিজের করে নেওয়ার হাতছানি লিটনের সামনে।
মঙ্গলবার (১৩ অক্টোবর) আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে টেস্টের পঞ্চম দিনে ইবাদত হোসেনের বাউন্সারে ব্যাট ছুঁয়ে বল চলে যাচ্ছিল উইকেটের পেছনে। মুহূর্তের মধ্যে ডান দিকে ঝাঁপিয়ে দুর্দান্ত ক্যাচ নেন লিটন। আফগানিস্তানের ইকরাম আলীখিলকে ফিরিয়ে দেওয়ার সেই ক্যাচেই এক ম্যাচে তাঁর ডিসমিসালের সংখ্যা দাঁড়ায় ৯-এ। আর তাতেই ইতিহাসের পাতায় জায়গা করে নেন বাংলাদেশের এই উইকেটকিপার-ব্যাটার।
ব্যাট হাতেও এই টেস্টে দুর্দান্ত ছন্দে ছিলেন লিটন। প্রথম ইনিংসে ৫৩ রানের পর দ্বিতীয় ইনিংসে খেলেছেন ১০২ রানের ঝলমলে ইনিংস। ফলে টেস্ট ইতিহাসে প্রথম উইকেটকিপার হিসেবে এক ম্যাচের দুই ইনিংসেই পঞ্চাশোর্ধ্ব রান এবং কিপিংয়ে ৯টি ডিসমিসালের অনন্য কীর্তি গড়েন তিনি।
এই রেকর্ড গড়তে লিটন পেছনে ফেলেছেন দক্ষিণ আফ্রিকার সাবেক উইকেটকিপার ডেনিস লিন্ডসেকে। ১৯৬৬ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে এক টেস্টে দুই ইনিংসেই পঞ্চাশোর্ধ্ব রান করার পাশাপাশি উইকেটের পেছনে ৮টি ডিসমিসাল করেছিলেন লিন্ডসে। প্রায় ছয় দশক পর সেই কীর্তিকে ছাড়িয়ে নতুন ইতিহাস গড়লেন লিটন।
তবে লিটনের সামনে এখন আরও বড় অর্জনের সুযোগ। টেস্টের এক ম্যাচে উইকেটকিপার হিসেবে সর্বোচ্চ ডিসমিসালের রেকর্ডও নিজের করে নিতে পারেন তিনি। বর্তমানে এই রেকর্ডে ১১টি করে ডিসমিসাল নিয়ে যৌথভাবে শীর্ষে রয়েছেন ইংল্যান্ডের জ্যাক রাসেল, দক্ষিণ আফ্রিকার এবি ডি ভিলিয়ার্স এবং ভারতের ঋষভ পন্ত।
অর্থাৎ, তাঁদের রেকর্ড স্পর্শ করতে লিটনের প্রয়োজন আরও দুটি ডিসমিসাল। আর তিনটি ডিসমিসাল করতে পারলেই এককভাবে বিশ্বরেকর্ডের মালিক হবেন বাংলাদেশের এই তারকা।
পরিসংখ্যান বলছে, টেস্টের এক ম্যাচে উইকেটকিপার হিসেবে ৯টি ডিসমিসালের ঘটনা লিটনের কীর্তিসহ এখন পর্যন্ত ঘটেছে ৩১ বার। ১০টি ডিসমিসালের নজির রয়েছে পাঁচটি। বাংলাদেশের হয়ে এক টেস্টে সর্বোচ্চ ডিসমিসালের রেকর্ডও এখন লিটনের দখলে। এর আগে ২০০৪ সালে জিম্বাবুয়ের বিপক্ষে ৭টি ডিসমিসাল করেছিলেন সাবেক উইকেটকিপার খালেদ মাসুদ পাইলট।
আবুধাবি টেস্টে ব্যাট হাতে সেঞ্চুরি, দুই ইনিংসে পঞ্চাশোর্ধ্ব রান এবং উইকেটের পেছনে রেকর্ড গড়ে ইতিমধ্যে নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন লিটন। এখন দেখার বিষয়, ম্যাচের বাকি সময়ে আরও ডিসমিসাল আদায় করে টেস্ট ইতিহাসে এক ম্যাচে উইকেটকিপারের সর্বোচ্চ ডিসমিসালের রেকর্ডটি এককভাবে নিজের করে নিতে পারেন কি না তিনি।
বাংলাস্কুপ/ডেস্ক/এইচকে/এসকে