পাবনার ঈশ্বরদীতে নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট ন্যূনতম নিয়ন্ত্রণ স্তরে পৌঁছেছে। এর মধ্য দিয়ে চুল্লির ভেতরে প্রথমবারের মতো স্বয়ংক্রিয় ও নিয়ন্ত্রিত পারমাণবিক শৃঙ্খল বিক্রিয়া শুরু হয়েছে। পরবর্তী ধাপে বিভিন্ন মাত্রায় চুল্লির কার্যকারিতা পরীক্ষা করা হবে। এরপর ইউনিটটিকে জাতীয় বিদ্যুৎ গ্রিডের সঙ্গে সংযুক্ত করার পরিকল্পনা রয়েছে।
মঙ্গলবার (১৩ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে ঢাকার রুশ দূতাবাসের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।
রোসাটমের মহাপরিচালক আলেক্সেই লিখাচেভ বলেন, ন্যূনতম নিয়ন্ত্রণ স্তরে পৌঁছানো রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক এবং সংশ্লিষ্ট পুরো দলের জন্য বড় অর্জন। নভেম্বরের শেষ নাগাদ বাংলাদেশের বিদ্যুৎ গ্রিডের সঙ্গে সংযোগ স্থাপনের কাজ সম্পন্ন হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
এদিকে, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ও দ্বিতীয় ইউনিটে স্বয়ংক্রিয় প্রক্রিয়া নিয়ন্ত্রণব্যবস্থা (এপিসিএস) স্থাপনের কাজ শেষ হয়েছে। পাশাপাশি, প্রথম ইউনিটের পরীক্ষামূলক চালনা কার্যক্রমে সহায়তার জন্য যুক্ত করা হয়েছে অপারেটর ইনফরমেশন সাপোর্ট সিস্টেম (ওআইএসএস)। রাশিয়ার বাইরে রোসাটমের নির্মিত কোনো পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে প্রথমবারের মতো এ প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে।
রোসাটমের অটোমেটেড কন্ট্রোল সিস্টেমস (আরএএসইউ) সরবরাহ করা এপিসিএস ব্যবস্থায় ৪৩টি সিস্টেমের আওতায় প্রায় ২০ হাজার যন্ত্রপাতি যুক্ত রয়েছে। এর মাধ্যমে চুল্লির স্থিতিশীলতা ও বিদ্যুৎ উৎপাদন প্রক্রিয়ার সঙ্গে সংশ্লিষ্ট সাত হাজারের বেশি প্যারামিটার পর্যবেক্ষণ করা যাবে। এতে কেন্দ্রটির নিরাপদ ও দক্ষ পরিচালনা নিশ্চিত করতে সহায়তা মিলবে।
বাংলাস্কুপ/ডেস্ক/এইচকে/এসকে
রূপপুরে যুক্ত হলো ওআইএসএস প্রযুক্তি