আওয়ামী লীগের সন্ত্রাসী ও চাঁদাবাজদের বিএনপি নিজেদের কাজে ব্যবহার করছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।
মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুরে শরীয়তপুর পৌরসভার অডিটোরিয়ামে আয়োজিত নাগরিক সভায় তিনি এ মন্তব্য করেন।
নাহিদ ইসলাম বলেন, নির্বাচনের পর বিএনপি সরকার আবারও বৈষম্য সৃষ্টি করেছে। চাঁদাবাজি ও সিন্ডিকেটের মাধ্যমে আওয়ামী লীগের মতোই দেশ পরিচালনা করা হচ্ছে বলে তিনি অভিযোগ করেন। তাঁর ভাষ্য, বিদেশে আওয়ামী লীগ ও দেশে বিএনপি- এই দুই শক্তির কারণে বাংলাদেশের মানুষ অধিকার ফিরে পাচ্ছে না। গণতন্ত্র প্রতিষ্ঠার যে সম্ভাবনা তৈরি হয়েছিল, তা-ও নষ্ট হয়েছে।
সভায় এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেন, জুলাই আন্দোলনের পর বিএনপি সংখ্যাগরিষ্ঠ আসন পেয়ে সরকার গঠন করলে তাঁরা আশা করেছিলেন, দলটি জনগণের সরকার হয়ে উঠবে। কিন্তু বিভিন্ন নিয়োগ ও সারের ডিলার নিয়োগের ক্ষেত্রে দলীয় প্রভাব দেখা যাচ্ছে বলে অভিযোগ করেন তিনি।
সারজিস আলমের অভিযোগ, সারের ডিলার নিয়োগে ব্যবসায়িক অভিজ্ঞতা ও যোগ্যতার পরিবর্তে সংসদ সদস্যদের ছেলে ও আত্মীয়দের প্রাধান্য দেওয়া হচ্ছে। তাঁর দাবি, বিএনপি জনগণের সরকার না হয়ে দলীয় গণ্ডির মধ্যেই সীমাবদ্ধ রয়েছে।
আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, সারের ডিলার নিয়োগে দলীয়করণ, চাকরিতে নিয়োগ-বাণিজ্য ও দুর্নীতির প্রতিবাদে এ নাগরিক সভার আয়োজন করা হয়।
জেলা এনসিপির আহ্বায়ক অ্যাডভোকেট মোহাম্মদ রুহুল আমিনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাহিদ ইসলাম এমপি। এ সময় এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমসহ দলের অন্যান্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।
বাংলাস্কুপ/প্রতিনিধি/এইচকে/এসকে