দেশে হাম ও হাম-সদৃশ উপসর্গে মৃত্যুর সংখ্যা বেড়েই চলেছে। গত ২৪ ঘণ্টায় হাম সন্দেহে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কারও মৃত্যু হয়নি। একই সময়ে সারা দেশে হাম সন্দেহে নতুন করে ১ হাজার ৭৪ জন রোগী শনাক্ত হয়েছেন। নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছেন ১৩৯ জন।
মঙ্গলবার (১৩ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত হামবিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে ১২ অক্টোবর সকাল ৮টা থেকে ১৩ অক্টোবর সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টার হিসাব তুলে ধরা হয়।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে হাম সন্দেহে মোট ২ লাখ ৭ হাজার ৩৭১ জন রোগী শনাক্ত হয়েছেন। এ সময়ে পরীক্ষায় নিশ্চিত হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২২ হাজার ৭১২ জনে। একই সময়ে হাম সন্দেহে মোট ১ হাজার ৬৬ জনের মৃত্যু হয়েছে। নিশ্চিত হামে মৃত্যু হয়েছে ১০৪ জনের।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় হাম সন্দেহে ১ হাজার ৪৩ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ১ হাজার ১৭ জন।
গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম সন্দেহে আক্রান্তদের মধ্যে মোট ১ লাখ ৮৪ হাজার ২৬৯ জন হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের পরিসংখ্যান বলছে, হাম পরিস্থিতি মোকাবিলায় নজরদারি ও চিকিৎসাসেবা কার্যক্রম অব্যাহত রয়েছে। তবে প্রতিদিন নতুন রোগী শনাক্ত এবং সন্দেহজনক মৃত্যুর ঘটনা উদ্বেগ বাড়াচ্ছে।
বাংলাস্কুপ/প্রতিবেদক/এইচকে/এসকে