বলিউডের আলোচিত সিনেমা ‘দ্য ডার্টি পিকচার’-এর দ্বিতীয় কিস্তি নির্মাণের ঘোষণা দিয়েছেন প্রযোজক একতা কাপুর। দীর্ঘ ১৫ বছর পর ছবিটির সিক্যুয়েল আসার খবরে নতুন করে আলোচনা শুরু হয়েছে ভক্তদের মধ্যে। বিদ্যা বালান অভিনীত প্রথম সিনেমাটি দক্ষিণ ভারতীয় অভিনেত্রী সিল্ক স্মিতার জীবনের ছায়া অবলম্বনে নির্মিত হয়েছিল এবং মুক্তির পর ব্যাপক সাড়া ফেলেছিল।
সম্প্রতি একটি পডকাস্টে অংশ নিয়ে একতা কাপুর জানান, তিনি ‘দ্য ডার্টি পিকচার টু’ নির্মাণের পরিকল্পনা করছেন। তবে নতুন সিনেমার কেন্দ্রীয় চরিত্র, অভিনয়শিল্পী ও মুক্তির তারিখ নিয়ে এখনই বিস্তারিত কিছু জানাতে চাননি তিনি। একতা বলেন, এবার তাঁর হাতে এমন একটি শক্তিশালী গল্প রয়েছে, যা দর্শকদের সঙ্গে ভাগ করে নিতে তিনি ব্যাকুল।
প্রথম সিনেমায় সিল্ক স্মিতার জীবন ও সাহসিকতার চিত্রায়ণের কথা স্মরণ করে একতা কাপুর বলেন, সমাজ যাকে কোণঠাসা করতে চেয়েছিল, তিনি তাঁকে নিজের মতো করে বাঁচতে দেখেছেন। সিল্ক সব সময় নিজের সত্তাকে উদযাপন করতেন।
২০১১ সালের ডিসেম্বরে মুক্তি পাওয়া মূল সিনেমায় নাম ভূমিকায় অভিনয় করে প্রশংসিত হন বিদ্যা বালান। এ ছাড়া নাসিরুদ্দিন শাহ, ইমরান হাশমি ও তুষার কাপুরের অভিনয়ও সিনেমাটিকে বিশেষ উচ্চতায় নিয়ে যায়।
বাংলাস্কুপ/ডেস্ক/এইচকে/এসকে