শিক্ষাজীবনে কৃতিত্বপূর্ণ ফলের স্বীকৃতি হিসেবে প্রধানমন্ত্রী স্বর্ণপদকের জন্য শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) বিভিন্ন অনুষদের সাত শিক্ষার্থীকে মনোনীত করা হয়েছে। ২০১৯, ২০২০ ও ২০২১ সালের জন্য বিশ্ববিদ্যালয় থেকে এসব শিক্ষার্থীকে মনোনয়ন দেওয়া হয়েছে।
মনোনীত শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের কৃষি, অ্যানিম্যাল সায়েন্স অ্যান্ড ভেটেরিনারি মেডিসিন এবং এগ্রিবিজনেস ম্যানেজমেন্ট অনুষদের। সংশ্লিষ্ট শিক্ষাবর্ষে একাডেমিক ফলের ভিত্তিতে তাদের এ সম্মানের জন্য নির্বাচন করা হয়েছে।
২০২১ সালের প্রধানমন্ত্রী স্বর্ণপদকের জন্য মনোনীত হয়েছেন কৃষি অনুষদের হোসনে আরা, অ্যানিম্যাল সায়েন্স অ্যান্ড ভেটেরিনারি মেডিসিন অনুষদের হাফসা হোসাইন এবং এগ্রিবিজনেস ম্যানেজমেন্ট অনুষদের শরীফ আহম্মদ।
২০২০ সালের জন্য মনোনীত হয়েছেন অ্যানিম্যাল সায়েন্স অ্যান্ড ভেটেরিনারি মেডিসিন অনুষদের তানজিলা রহমান।
এদিকে ২০১৯ সালের প্রধানমন্ত্রী স্বর্ণপদকের জন্য মনোনীত হয়েছেন এগ্রিবিজনেস ম্যানেজমেন্ট অনুষদের ফাইরোজ গওহর ইবতিদা, অ্যানিম্যাল সায়েন্স অ্যান্ড ভেটেরিনারি মেডিসিন অনুষদের শারমিন খাতুন এবং কৃষি অনুষদের মোসা. জাকিয়া ইসলাম।
সাত শিক্ষার্থীর প্রধানমন্ত্রী স্বর্ণপদকের জন্য মনোনীত হওয়ার ঘটনায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও সংশ্লিষ্ট অনুষদগুলোতে আনন্দের সৃষ্টি হয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন ও শিক্ষকরা তাদের অভিনন্দন জানিয়েছেন এবং ভবিষ্যতে শিক্ষা ও গবেষণায় আরও সাফল্য কামনা করেছেন।
বাংলাস্কুপ/প্রতিনিধি/এইচকে/এসকে