ভারতের ককরোচ জনতা পার্টি (সিজেপি) জানিয়েছে, কন্টেন্ট ক্রিয়েটর ও অ্যাক্টিভিস্ট ধ্রুব রাঠী এবং অভিনেতা প্রকাশ রাজ ‘ভোট চুরি’র অভিযোগের প্রতিবাদে বেঙ্গালুরু ও দিল্লিতে আয়োজিত বিক্ষোভ কর্মসূচিতে অংশ নেবেন। বুধবার (৭ অক্টোবর) ইনস্টাগ্রামে দেওয়া এক ভিডিও বার্তায় এ তথ্য জানায় তরুণদের সংগঠনটি। ভিডিওতে সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকের সঙ্গে ধ্রুব রাঠী ও প্রকাশ রাজকে দেখা যায়।
ভিডিও বার্তায় অভিজিৎ দীপক জানান, বৃহস্পতিবার (৮ অক্টোবর) বেঙ্গালুরুর ফ্রিডম পার্কে ‘আমাদের ভোট বাঁচাও, গণতন্ত্র বাঁচাও’ (সেভ আওয়ার ভোটস, সেভ ডেমোক্রেসি) স্লোগানে আয়োজিত বিক্ষোভে ধ্রুব রাঠী ও প্রকাশ রাজ অংশ নেবেন।
স্পেশাল ইনটেনসিভ রিভিশন (এসআইআর) প্রক্রিয়ার মাধ্যমে ব্যাপকভাবে ভোটারদের নাম বাদ দেওয়ার অভিযোগ তুলেছে ছাত্রসংগঠন, রাজনৈতিক গোষ্ঠী ও নাগরিকদের একটি জোট। তাদের উদ্যোগে আগামী ১০ অক্টোবর দিল্লির যন্তর মন্তরে আয়োজিত বৃহত্তর সমাবেশেও রাঠী ও রাজের অংশ নেওয়ার কথা রয়েছে।
যোগ্য ও বিপুলসংখ্যক ভোটারকে ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার অভিযোগকে কেন্দ্র করেই এসব বিক্ষোভের আয়োজন করা হচ্ছে। আয়োজকদের দাবি, এসআইআর-কেন্দ্রিক কার্যক্রমের মাধ্যমে ‘ভোট চুরি’ করা হচ্ছে। একই সঙ্গে তারা নির্বাচনী প্রক্রিয়ায় আরও বেশি স্বচ্ছতা নিশ্চিত করার দাবি জানিয়েছে।
বৃহস্পতিবার বেঙ্গালুরুর ফ্রিডম পার্কে সমাজকর্মী ও নাগরিকদের সমাবেশ হওয়ার কথা রয়েছে। অন্যদিকে, ১০ অক্টোবর দিল্লির যন্তর মন্তরের কর্মসূচিকে ‘ভোট চুরি’র বিরুদ্ধে বৃহত্তর জাতীয় আন্দোলনের অংশ হিসেবে তুলে ধরছেন আয়োজকরা।
বাংলাস্কুপ/ডেস্ক/এইচকে/এসকে