ইস্টার্ন রিফাইনারি পিএলসিতে (ইআরপিএলসি) প্রক্রিয়াজাতকরণের জন্য ২০২৭ সালে সৌদি আরব ও আবুধাবি থেকে ১৪ লাখ মেট্রিক টন অপরিশোধিত জ্বালানি তেল (ক্রুড অয়েল) আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকার।
বুধবার (৭ অক্টোবর) অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে জিটুজি ভিত্তিতে এই তেল আমদানির নীতিগত অনুমোদন দেওয়া হয়।
আন্তর্জাতিক ইসলামিক বাণিজ্য অর্থায়ন সংস্থার (আইটিএফসি) ঋণের মাধ্যমে সৌদি আরামকো এবং আবুধাবির এডনক থেকে সরাসরি ক্রয় পদ্ধতিতে (ডিপিএম) এই তেল কেনা হবে। মূলত ইআরপিএলসির পুরোনো প্ল্যান্টে ‘অ্যারাবিয়ান লাইট’ ও ‘মারবান’ ক্রুড অয়েল প্রক্রিয়াকরণ আর্থিকভাবে বেশি লাভজনক এবং অন্য কোনো উৎস থেকে এটি পাওয়ার নিশ্চয়তা না থাকায় রাষ্ট্রীয় জরুরি প্রয়োজনে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
একই বৈঠকে ২০২৭ সালের জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত জিটুজি প্রক্রিয়ায় পরিশোধিত জ্বালানি তেল সরাসরি আমদানির প্রস্তাব এবং আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্রের মাধ্যমে বিপিসির পরিশোধিত জ্বালানি তেল আমদানিতে দরপত্র দাখিলের সময়সীমা ৪২ দিন থেকে কমিয়ে ২১ দিন করার প্রস্তাবও অনুমোদিত হয়েছে।
অর্থনৈতিক বিষয়সংক্রান্ত বৈঠকের পর অনুষ্ঠিত সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে বিদ্যুৎ, সার, অবকাঠামো ও স্বাস্থ্য খাতের আরও বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ক্রয় প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। এর মধ্যে আশুগঞ্জ ৪০০ মেগাওয়াট কম্বাইন্ড সাইকেল (ইস্ট) বিদ্যুৎকেন্দ্র থেকে বিদ্যুৎ ক্রয়ে সংশোধিত ট্যারিফ হার প্রতি কিলোওয়াট/ঘণ্টা ৩.৭ মার্কিন সেন্ট (৪.৫৪ ৩৬ টাকা) নির্ধারণ করা হয়েছে।
বাংলাস্কুপ/প্রতিবেদক/এইচকে/এসকে