​নোবেলজয়ীদের ছবি কেন এভাবে আঁকা হয়? কে আঁকেন?

আপলোড সময় : ০৭-১০-২০২৬ ০৮:০৭:২০ অপরাহ্ন , আপডেট সময় : ০৭-১০-২০২৬ ০৮:০৭:২০ অপরাহ্ন
প্রতি বছর নোবেল পুরস্কার ঘোষণার পর বিজয়ীদের যে ছবি প্রকাশ করা হয়, তা সাধারণত হাতে আঁকা প্রতিকৃতি। এই ছবিগুলো আঁকেন সুইডেনের শিল্পী নিকলাস এলমেহেদ। তিনি ২০১২ সাল থেকে নোবেল ফাউন্ডেশনের জন্য বিজয়ীদের প্রতিকৃতি আঁকছেন।

নিকলাস এলমেহেদ বলেন, “আমি ছবি আঁকার আগে বিজয়ীদের সম্পর্কে বিস্তারিত পড়াশোনা করি। তাদের কাজ, ব্যক্তিত্ব ও জীবনী সম্পর্কে জানার চেষ্টা করি।” তিনি জানান, প্রতিটি প্রতিকৃতি আঁকতে তার প্রায় দুই থেকে তিন সপ্তাহ সময় লাগে।

নোবেল ফাউন্ডেশন কেন হাতে আঁকা ছবি ব্যবহার করে? ফাউন্ডেশনের শিল্প পরিচালক বলেন, “আমরা চাই প্রতিটি বিজয়ীকে সম্মান জানাতে এবং তাদের ব্যক্তিত্ব ফুটিয়ে তুলতে। হাতে আঁকা ছবি সেই লক্ষ্য পূরণ করে।”

এছাড়া, হাতে আঁকা ছবি ব্যবহারের আরেকটি কারণ হলো, অনেক বিজয়ীর ভালো মানের ছবি পাওয়া যায় না। তখন শিল্পী তাদের স্মৃতি বা বর্ণনার ভিত্তিতে ছবি আঁকেন।

নিকলাস এলমেহেদ এখন পর্যন্ত প্রায় ২০০ নোবেল বিজয়ীর প্রতিকৃতি আঁকেছেন। তার আঁকা ছবিগুলো নোবেল পুরস্কার ঘোষণার সময় ওয়েবসাইট ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করা হয়।

বাংলাস্কুপ/ডেস্ক/এইচকে/এসকে

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :