ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানির (ডিপিডিসি) পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব মো. আনোয়ার হোসেন। তিনি মো. হামিদুর রহমান খানের স্থলাভিষিক্ত হলেন।
বুধবার (৭ অক্টোবর) দুপুরে বিদ্যুৎ বিভাগের কোম্পানি অ্যাফেয়ার্স -১ শাখার উপসচিব মো. মাসুদুর রহমান মাসুদ স্বাক্ষরিত প্রজ্ঞাপন থেকে এ তথ্য জানা গেছে।
মো. আনোয়ার হোসেন দক্ষ একজন আমলা হিসেবে সুপরিচিত। তিনি ২০২৫ সালের ১৯ আগস্ট বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিবের দায়িত্ব পান। তিনি বাংলাদেশের বিজ্ঞান, প্রযুক্তি ও উদ্ভাবন ব্যবস্থাকে শক্তিশালী করার লক্ষ্যে মন্ত্রণালয়ের কার্যক্রম পরিচালনা করছেন, যা গবেষণাভিত্তিক অগ্রগতি এবং জাতীয় প্রতিযোগিতামূলক সক্ষমতা বৃদ্ধিতে সহায়ক।
এর আগে মো. আনোয়ার হোসেন রপ্তানি উন্নয়ন ব্যুরোর (EPB) ভাইস-চেয়ারম্যান ও প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেছেন। দায়িত্ব পালনকালে তিনি রপ্তানি বৈচিত্র্যকরণ, বাণিজ্য প্রতিযোগিতা বৃদ্ধি এবং বাংলাদেশের বৈশ্বিক বাজারে অবস্থান সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তিনি বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (BGMEA) প্রশাসক হিসেবেও দায়িত্ব পালন করেছেন। তিনি টেকসই উৎপাদন, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের অন্তর্ভুক্তি এবং সবুজ শিল্পায়নের দিকে রূপান্তরের নেতৃত্ব দিয়েছেন।
প্রায় তিন দশকের সরকারি চাকরিজীবনে তিনি অর্থনৈতিক সম্পর্ক বিভাগে (ERD) উইং প্রধানসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন। তার নেতৃত্বে কৌশলগত উন্নয়ন অর্থায়ন নিশ্চিত হয়েছে, দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক অংশীদারদের সঙ্গে সম্পর্ক জোরদার হয়েছে এবং বাংলাদেশের টেকসই উন্নয়নের পথে অগ্রগতি হয়েছে।
মো. আনোয়ার হোসেন ১৯৯৫ সালে বাংলাদেশ সিভিল সার্ভিস (প্রশাসন) ক্যাডারে যোগদান করেন এবং ঢাকা ও গাজীপুর কালেক্টরেটে সহকারী কমিশনার ও ম্যাজিস্ট্রেট হিসেবে কর্মজীবন শুরু করেন। এরপর তিনি বিভিন্ন মন্ত্রণালয় ও সরকারি সংস্থায় নীতিনির্ধারণ, অর্থনৈতিক ব্যবস্থাপনা এবং প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। ২০১৯ থেকে ২০২৩ সাল পর্যন্ত তিনি জাপান সরকারের অর্থায়নে পরিচালিত “Support to Sustainable Graduation Project (SSGP)”–এর সিনিয়র পরামর্শক হিসেবে কাজ করেছেন।
ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতক ও স্নাতকোত্তর (প্রথম শ্রেণি) পাস করা আনোয়ার হোসেন যুক্তরাষ্ট্রের উইলিয়ামস কলেজ থেকে উন্নয়ন অর্থনীতিতে মাস্টার্স (ডিস্টিংশন) করেন।
এদিকে, প্রজ্ঞাপন জারির পর ডিপিডিসির প্রকৌশলী ও কর্মকর্তা-কর্মচারীদের মাঝে খুশির আমেজ দেখা যায়। তাঁরা বলছেন, দীর্ঘদিন যাবত আমাদের পদোন্নতি বন্ধ রয়েছে। নতুন বোর্ড চেয়ারম্যান পদোন্নতিসহ আমাদের ন্যায্য দাবিগুলো বাস্তবায়নে সহায়ক ভূমিকা পালন করবেন। সেই সঙ্গে ডিপিডিসির গ্রাহকসেবার মানও আরো বৃদ্ধি পাবে।
বাংলাস্কুপ/প্রতিবেদক/এইচকে/এসকে
ডিপিডিসির বোর্ড চেয়ারম্যান পরিবর্তন