বাংলাদেশ ভাল নেই বলে মন্তব্য করেছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। শনিবার (৩ অক্টোবর) রাজধানীতে বাংলাদেশ মজলিসুল মুফাসসিরের জাতীয় কাউন্সিলে তিনি এই মন্তব্য করেন।
এসময় জামায়াত আমির বলেন, ‘দেশের মানুষ কষ্টে আছে। জান, মাল, ইজ্জতের নিরাপত্তা নেই।’
একই সঙ্গে সংসদে কুরআনের সুস্পষ্ট লঙ্ঘন হয় এমন আইন পাশ হয়েছে বলেও উল্লেখ করেন তিনি। এমন পরিস্থিতিতে মুফাসসিরদের সংশোধনের উদ্দেশ্যে রাষ্ট্র নিয়ে কথা বলার আহ্বান জানান জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
বাংলাদেশ মজলিসুল মুফাসসিরের জাতীয় কাউন্সিলে বিরোধীদলীয় নেতা আরও বলেন, ‘গুটি কয়েকজনের ভুলের কারণে পুরো আলেম সমাজকে দোষারোপ করা হয়। তাই আলেমদের আরও সচেতন হতে হবে। সম্মান দিয়ে কথা বলে, উষ্ণ ভালবাসা দিয়ে জাতিকে ফিরিয়ে আনতে হবে।’
সম্মেলনে মুফাসসিরদের ওয়াজ মাহফিলে হাসির খোরাক না জুগিয়ে কোরআন- হাদিসের গঠনমূলক আলোচনার নির্দেশনা দেয়া হয়।
বাংলাস্কুপ/প্রতিবেদক/এনআইএন