​বীর মুক্তিযোদ্ধার গেজেট ভুক্তির আবেদনে সময় বাড়ল

আপলোড সময় : ০২-১০-২০২৬ ০৪:১৫:৫৭ অপরাহ্ন , আপডেট সময় : ০২-১০-২০২৬ ০৪:১৫:৫৭ অপরাহ্ন
বীর মুক্তিযোদ্ধা হিসেবে নতুন করে গেজেটভুক্তির জন্য আবেদন দাখিলের সময়সীমা বাড়িয়েছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ৭ অক্টোবর পর্যন্ত বীর মুক্তিযোদ্ধা হিসেবে গেজেটভুক্তির জন্য আবেদন করা যাবে। নির্ধারিত সময়ের পর নতুন করে কোনো আবেদন গ্রহণ করা হবে না।

বৃহস্পতিবার (১ অক্টোবর) মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় এ বিষয়ে একটি গণবিজ্ঞপ্তি জারি করেছে। এতে নির্ধারিত সময়ের মধ্যে বীর মুক্তিযোদ্ধা হিসেবে গেজেটভুক্তির জন্য আবেদন দাখিল করতে সংশ্লিষ্টদের আহ্বান জানানো হয়েছে।

মন্ত্রণালয়ের গেজেট শাখা থেকে জারি করা এক স্মারকে গণবিজ্ঞপ্তিটি মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশের জন্য তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) শাখাকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে অনুরোধ করা হয়। ওই স্মারকে স্বাক্ষর করেন উপসচিব হরিদাস ঠাকুর।

গণবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বীর মুক্তিযোদ্ধা হিসেবে গেজেটভুক্তির জন্য আগ্রহী ব্যক্তিদের আগামী ৭ অক্টোবরের মধ্যে আবেদন দাখিল করতে হবে। এ সময়সীমা পার হওয়ার পর নতুন করে কোনো আবেদন গ্রহণ করা হবে না।

মন্ত্রণালয় জানিয়েছে, বীর মুক্তিযোদ্ধা হিসেবে তালিকাভুক্তির জন্য এর আগে বিভিন্ন সময়ে আবেদন গ্রহণের পাশাপাশি যাচাই-বাছাই কার্যক্রম পরিচালনা করা হয়েছে। আবেদনকারীদের মুক্তিযুদ্ধকালীন ভূমিকা, সংশ্লিষ্ট নথিপত্র ও অন্যান্য তথ্য যাচাই-বাছাই করে নির্ধারিত প্রক্রিয়ার মাধ্যমে গেজেটভুক্তির বিষয়টি নিষ্পত্তি করা হয়।

এ ক্ষেত্রে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল (জামুকা) এবং সংশ্লিষ্ট প্রশাসনিক কাঠামোর মাধ্যমে আবেদন যাচাই-বাছাইয়ের বিধান রয়েছে। যাচাই-বাছাই শেষে নির্ধারিত প্রক্রিয়া অনুসরণ করে গেজেটভুক্তির বিষয়টি নিষ্পত্তি করা হয়।

নতুন করে গেজেটভুক্তির সুযোগ এবং আবেদনের সময়সীমা নিয়ে আগ্রহী ব্যক্তিদের মধ্যে দীর্ঘদিন ধরে আলোচনা চলছিল। এরই ধারাবাহিকতায় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় আবেদন দাখিলের সময়সীমা বাড়িয়ে ৭ অক্টোবর পর্যন্ত নির্ধারণ করেছে।

মন্ত্রণালয়ের গণবিজ্ঞপ্তিতে নির্ধারিত সময়ের মধ্যে আবেদন দাখিল এবং সংশ্লিষ্ট নির্দেশনা অনুসরণ করার জন্য আগ্রহী ব্যক্তিদের প্রতি আহ্বান জানানো হয়েছে।

বাংলাস্কুপ/প্রতিবেদক/এইচকে/এসকে

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :